খুলনা মেট্রোপলিটন পুলিশের পরিচ্ছন্নতাকর্মীর ঘুষিতে বাবুল সরদার নামে (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি আজকের পত্রিকাকে জানান, নগরীর গগন বাবু রোড দিয়ে পরিচ্ছন্নতাকর্মী সাইফুল ইসলাম ও বাবুল সরদার (৫৫) চলাচল করার সময়ে তাদের মধ্যে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে সেটি মারামারিতে পৌঁছায়। এ সময়ে সাইফুল ইসলাম বাবুল সরদারকে এলোপাতাড়ি কিলঘুষি মারেন।
এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে খুলনা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে তার মৃত্যু হয়। লাশ হাসপাতাল মর্গে রয়েছে।
ওসি হাসান আল মামুন আরও জানান, এ ঘটনায় জেলা পুলিশের পরিচ্ছন্নতা কর্মী সাইফুল ইসলামকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় এখনো মামলা দায়ের করা হয়নি বলে জানান তিনি।

নাজমুলের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার রঘুনাথপুর গ্রামে। রাজধানী উত্তরার উত্তরখান হেলাল মার্কেট এলাকায় নিজ বাড়িতে থাকতেন। পেশায় ব্যবসায়ী ছিলেন নাজমুল।
১ ঘণ্টা আগে
আজ সোমবার (২ মার্চ) সকালে গলায় প্যান্টের বেল্ট প্যাঁচানো অবস্থায় স্থানীয়রা ধানখেতে ওই শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পুলিশ বলছে, এটি হত্যাকাণ্ড।
১ ঘণ্টা আগে
শনির আখড়ার জাপানি বাজার এলাকায় তাঁর মানিব্যাগের কারখানায় শাহ আলম কাজ করত। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জাপানি বাজারের সামনের সড়ক পার হচ্ছিল সে।
১ ঘণ্টা আগে
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে