
ছাত্রীকে অশালীন ইঙ্গিতের অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বাংলা ডিসিপ্লিনের অধ্যাপক রুবেল আনছারকে বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে সাময়িকভাবে বিরত রাখা হয়েছে। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলা ডিসিপ্লিনের এক শিক্ষার্থী অধ্যাপক রুবেল আনছারের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্রের সভাপতি বরাবর জমা দেন। অভিযোগটি ‘উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন নিপীড়ন নিরোধ নীতিমালা, ২০০৮’-এর আওতায় হওয়ায় ১২ আগস্ট যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্রের ১৬৫তম সভায় তা আমলে নেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তদন্তের স্বার্থে ১৩ আগস্ট থেকে তদন্ত কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত তাঁকে বিশ্ববিদ্যালয়ের সব দায়িত্ব থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৭ আগস্ট) ওই অধ্যাপকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্রের সভাপতির কাছে লিখিত অভিযোগ করেন এক ভুক্তভোগী। পরে কর্তৃপক্ষ সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। এরপর মঙ্গলবার থেকে তদন্ত কমিটি এ বিষয়ে কাজও শুরু করে। তদন্ত চলাকালীন ওই শিক্ষক বিশ্ববিদ্যালয়ের কোনো ধরনের কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না।

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৪ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে