
কুষ্টিয়া-৩ (সদর) আসনের বিএনপি প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকারের সঙ্গে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপপরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল মঈদ। আজ শনিবার সকালে বিএনপি প্রার্থীর ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি লাইভ ভিডিওতে আব্দুল মঈদকে প্রচারণা চালাতে দেখা যায়। আব্দুল মঈদ কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক।
লাইভ ভিডিওতে দেখা যায়, বেলা ১১টার দিকে শহরের বড় বাজার এলাকায় বিএনপি প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার প্রচারণায় বের হন। এ সময় প্রচারণায় সামনের ভাগে লিফলেট হাতে আব্দুল মঈদকে দেখা যায়।
জানতে চাইলে আব্দুল মঈদ স্বীকার করে বলেন, ‘এখন বিশ্ববিদ্যালয়ে আছি। তবে সকালে প্রচারণায় গিয়েছিলাম।’
একজন কর্মকর্তা হয়ে প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেওয়াটা আচরণ বিধি লঙ্ঘন কি না—জানতে চাইলে কলটি কেটে দেন। এরপর মোবাইল ফোনে বারবার কল দিলেও রিসিভ করেননি তিনি।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোকন উজ্জামান বলেন, ‘সরকারি বেতনভুক্ত কোনো কর্মকর্তা-কর্মচারী সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণায় অংশ নিতে পারবেন না।’ ইসলামী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সম্পর্কে তিনি বলেন, ‘তিনিও প্রচারণায় অংশ নিতে পারেন না। এটা নির্বাচনী আচরণ বিধিমালার পরিপন্থী। এ ব্যাপারে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ ওয়ালিউর রহমান বলেন, ‘উপপরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল মঈদ নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন—বিষয়টি আমার জানা নেই।’ আব্দুল মঈদ ছুটিতে আছেন কি না—এই প্রশ্নের জবাবে ড. মোহাম্মদ ওয়ালিউর রহমান বলেন, ‘মৌখিকভাবে নেননি, আবেদন করেছেন কি না—সেটি অফিসে গিয়ে বলতে পারব।’

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৩৪ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৩৮ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে