খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাসেল হোসেন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। খুমেক হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) সুহাষ রঞ্জন হালদার এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে গতকাল শুক্রবার ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় একজন বৃদ্ধের মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে খুমেক হাসপাতালে পাঁচজনের মৃত্যু হয়েছে।
আরএমও সুহাষ রঞ্জন হালদার জানান, গত রোববার বিকেলে যশোরের অভয়নগর উপজেলার বাসিন্দা রাসেল হোসেন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুমেক হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুমেক হাসপাতালে পাঁচজনের মৃত্যু হল।
তিনি আরও জানান, চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৪৬ জন রোগী খুমেক হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ২২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় চারজনকে ভর্তি করা হয়েছে। এ ছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুজন।

রোববার রাতেই ফিরোজ আহম্মেদ শাকিল পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিনসহ ১০-১৫ জনের একটি গ্রুপকে অভিযুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি লিখেন, ‘পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন তাঁর মোটরসাইকেল বহর নিয়ে এসে প্রকাশ্যে আমাকে মারপিট ও ছুরিকাঘাত করে...
২০ মিনিট আগে
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, রাত ৯টার দিকে আজিজ ওই এলাকায় অবস্থানকালে একটি মোটরসাইকেল থেকে দুজন সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এর মধ্যে একটি গুলি তাঁর বুকের বাঁ পাশে এবং একটি গুলি তাঁর পেটে লাগে। এরপর তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে মোটরসাইকেল যোগে তাঁরা...
৩২ মিনিট আগে
রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ১০টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। রাতভর চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
৩৯ মিনিট আগে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রোপলিটন দক্ষিণের উপপরিচালক মো. রাজিউর রহমান জানান, ছিদ্দিকুর রহমান খিলগাঁও জোনে কর্মরত। ঢাকা দক্ষিণের সাতটি ইউনিট আজ মাদকবিরোধী অভিযানে বের হন। সকালে দয়াগঞ্জ এলাকায় অভিযান শেষে সায়েদাবাদ এলাকায় যান তিনি।
১ ঘণ্টা আগে