
কক্সবাজারের পেকুয়ায় বিশেষ অভিযান চালিয়ে অস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার উপজেলার টৈটং ইউনিয়নে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সামনে আঞ্চলিক সড়ক থেকে একজন ও চট্টগ্রামের কর্ণফুলী থানার মইজ্যারটেক এলাকা থেকে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।
পেকুয়া থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) সুনয়ন বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রবিউল হাসান (১৮) ও হৃদয় হোসেন (২২)। তাঁরা লক্ষ্মীপুর জেলার বাসিন্দা।
এসআই সুনয়ন বড়ুয়া জানান, আজ সকালে রবিউল হাসান চকরিয়া উপজেলার বদরখালী এলাকা থেকে সিএনজিচালিত অটোরিকশায় চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিলেন। নিয়মিত তল্লাশির সময় তাঁর কাছে থাকা একটি ব্যাগের ভেতর কম্বলে মোড়ানো তিনটি দেশীয় এলজি উদ্ধার হয়। পরে রবিউলের দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁর সহযোগী হৃদয় হোসেনকে চট্টগ্রামের কর্ণফুলী থানার মইজ্যারটেক এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশের সহায়তায় গ্রেপ্তার করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানিয়েছেন, উদ্ধার করা অস্ত্রগুলো মহেশখালী এলাকা থেকে কিনে অজ্ঞাতনামা এক ব্যক্তির কাছে বিক্রি করতে লক্ষ্মীপুরে নিয়ে যাচ্ছিলেন তাঁরা।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা জানান, গ্রেপ্তার যুবকদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে