
খুলনায় দুর্বৃত্তের গুলিতে রাকিব হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে নগরীর লবণচরা থানাধীন মধ্যম হরিণটানা থানার শিশুবাগান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন খুলনার উপ-পুলিশ কমিশনার তাজুল ইসলাম।
ঘটনার পর রাতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ নৌ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। রাকিবের বিরুদ্ধে মাদকসহ তিনটি মামলা রয়েছে বলে জানা গেছে। নিহত যুবক লবণচরা থানাধীন আশিবিঘা এলাকার বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঘটনার এক মিনিট আগে নিহত রাকিব ঘটনাস্থলের পাশের দোকান থেকে সিগারেট কিনে পাশের একটি সেলুনে অবস্থান করেন।
এর কিছুক্ষণ পরে দুজন যুবক সেলুন থেকে টেনে বের করে মাথায় দুটি গুলি করে। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর দুজন সন্ত্রাসী বীরদর্পে ঘটনাস্থল ত্যাগ করে।

নাজমুলের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার রঘুনাথপুর গ্রামে। রাজধানী উত্তরার উত্তরখান হেলাল মার্কেট এলাকায় নিজ বাড়িতে থাকতেন। পেশায় ব্যবসায়ী ছিলেন নাজমুল।
৪৩ মিনিট আগে
আজ সোমবার (২ মার্চ) সকালে গলায় প্যান্টের বেল্ট প্যাঁচানো অবস্থায় স্থানীয়রা ধানখেতে ওই শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পুলিশ বলছে, এটি হত্যাকাণ্ড।
১ ঘণ্টা আগে
শনির আখড়ার জাপানি বাজার এলাকায় তাঁর মানিব্যাগের কারখানায় শাহ আলম কাজ করত। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জাপানি বাজারের সামনের সড়ক পার হচ্ছিল সে।
১ ঘণ্টা আগে
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে