ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাত ব্যাচে প্রায় ৩৫০ জন শিক্ষার্থী সেশনজটে আটকে আছেন। চার বছরের স্নাতক শেষ করতে সময় লাগছে ছয় বছর। শিক্ষার্থীরা দ্রুত এই জটের নিরসন চেয়েছেন।
সিএসই বিভাগ সূত্রে জানা গেছে, বিভাগে পাঁচটি ব্যাচ অধ্যয়নের কথা থাকলেও বর্তমানে অনার্সে পাঁচ এবং মাস্টার্সে দুটিসহ মোট সাতটি ব্যাচ অধ্যয়নরত আছে। এতে শিক্ষার্থী আছেন প্রায় ৩৫০ জন। এ ছাড়া সর্বশেষ ভর্তি হওয়া স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস এখনো শুরু হয়নি। ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মাস্টার্সের দ্বিতীয় সেমিস্টারের ল্যাব পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নেওয়া হয়নি মাস্টার্সের প্রথম সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা।
বিভাগে শিক্ষক আছেন ১৭ জন। বর্তমানে ১০ জন শিক্ষক ক্লাস নেন। সাতজন শিক্ষক দেশের বাইরে আছেন।
শিক্ষার্থীদের অভিযোগ, সময়মতো ক্লাস-পরীক্ষা না নেওয়া, ফলাফল প্রকাশে ধীরগতি এবং শিক্ষকদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে সেশনজটের গ্যাঁড়াকলে পড়েছেন শিক্ষার্থীরা। একাধিকবার সেশনজট নিরসনের দাবি জানানো হলেও সমাধান হয়নি।
সম্প্রতি সেশনজট নিরসনসহ বিভাগ সংস্কারের দাবিতে আন্দোলন করেন বিভাগের শিক্ষার্থীরা। পরে বিভাগের সভাপতির কাছে ৯ দফা দাবি সম্মিলিত একটি স্মারকলিপি দেওয়া হয়। শিক্ষার্থীদের মূল দাবি হলো, সেশনজট নিরসনের লক্ষ্যে একটি সুনির্দিষ্ট দিকনির্দেশনা দিতে হবে।
২০১৬-১৭ শিক্ষাবর্ষের সিরাজুল ইসলাম সিরাজ বলেন, ‘আমার চার বছরের স্নাতক শেষ করতে ছয় বছর লেগেছে। এক বছর মেয়াদি মাস্টার্স শেষ করতে দুই বছর লাগছে। তাও শেষ হচ্ছে না। এটা কোনোভাবেই কাম্য নয়।’
এ বিষয়ে বিভাগের সভাপতি অধ্যাপক রবিউল হক বলেন, ‘আমাদের বিভাগে সেশনজট আছে। সমস্যা সমাধানে শিক্ষার্থীরা আমার কাছে ৯ দফা দাবি জানিয়ে একটি স্মারকলিপি দিয়েছেন। শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। একাডেমিক কমিটির সভায় তাঁদের দাবি নিয়ে আলোচনা করব। দাবিগুলো দ্রুত বাস্তবায়নের চেষ্টা করব।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে