
খুলনার বটিয়াঘাটায় ২৪টি টিসিবি কার্ডের পণ্য আটক করেছে স্থানীয় জনতা। গতকাল সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে তাঁদের আটক করে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনারের (ভূমি) কাছে সোপর্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন কল্যাণশ্রী এলাকার ভ্যানচালক জাকির শেখ ও সুকদাড়া এলাকার সেলিম শেখের মুদি দোকানের বাদল শেখ ও ডালিম শেখ।
গতকাল সোমবার সন্ধ্যায় স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের সহযোগিতায় ও সুরখালী ইউপি সদস্য রমেন্দ্রনাথ রায়ের নেতৃত্বে এসব পণ্য কল্যাণশ্রী এলাকার মুদি দোকানির কাছে নিয়ে যাওয়া হচ্ছিল। খবর পেয়ে স্থানীয় জনতা গায়ের হাট নামক স্থান থেকে ভ্যানচালককে মালামালসহ আটক করে। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বাকি দুজনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে ২৪টি টিসিবির কার্ডের পণ্য উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে তেল ৪৮ কেজি ও চাল ১২০ কেজি।
ইউপি সদস্য রবেন্দ্রনাথ রায় বলেন, ‘টিসিবি কার্ডের বিষয়ে আমি কিছুই জানি না। আমাকে চেয়ারম্যান পাঠাতে বলেছেন, তাই পাঠিয়েছি। বিস্তারিত তিনি বলতে পারবেন।’
সংরক্ষিত মহিলা সদস্য হাফিজা বেগম বলেন, টিসিবির পণ্যে ডিলার প্রায়ই এ রকম কম দেন। আর চেয়ারম্যানের নামে প্রতিবার পণ্য দেওয়ার সময় ১৪-১৫টা কার্ডের পণ্য ওঠানো হয়। এগুলো কেন হয় জানতে চাইলে তিনি বলেন, ৯টি ওয়ার্ডের অভিভাবক চেয়ারম্যান, তাই হয়তো তিনি এই সুযোগটা নেন।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন লিটু বলেন, ‘এসব ব্যাপারে আমি কিছু জানি না। কী হইছে বা কী হয়নি ডিলারই ভালো বলতে পারবেন।’
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, বিষয়টি নিয়ে ইউএনও স্যারের সঙ্গে কথা হচ্ছে। এ বিষয়ে পরবর্তী করণীয় ঠিক করা হচ্ছে।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
৬ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৩৮ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে