খুলনার ফুলতলা উপজেলায় দুটি অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। গত বুধবার রাতে উপজেলা রি-ইউনিয়ন স্কুল-সংলগ্ন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ওই যুবকের নাম সাহিদুল ইসলাম মকমল (২৪)। তিনি উপজেলার পায়গ্রাম কসবা এলাকার মোজাম মোল্লার ছেলে।
গতকাল বৃহস্পতিবার র্যাব এক বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল গত বুধবার রাতে রি-ইউনিয়ন স্কুল-সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে সাহিদুল ইসলাম মকমলকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে একটি দোনলা ও একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়।
গ্রেপ্তার সাহিদুল ইসলামকে অস্ত্রসহ ফুলতলা থানায় হস্তান্তর এবং তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

বরিশালের শিকারপুর ব্রিজ টোল প্লাজায় রোববার দিবাগত রাত ৩ টায় ট্রাকে পাচারকালে ১৩ ব্যারেল রেনু পোনা জব্দ করা হয়েছে। সোমবার এসব রেনু কীর্ত্তণখোলা নদীতে অবমুক্ত করা হয়। ঘটনায় ট্রাকের ৭ শ্রমিক পালিয়ে গেছে। কাউকে আটক করা যায়নি।
৭ মিনিট আগে
গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
১১ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
৩০ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে