
খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের বগা জোনে ব্যক্তিমালিকানাধীন একটি মাছের ঘের দখলের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন পূর্ব বগা গ্রামের বাসিন্দা মাওলানা গোলাম রহমান। আজ রোববার খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে গোলাম রহমান বলেন, বগা জোনে ‘বগা তেঁতুলতলা খাল’ নামে পরিচিত ৭৮ বিঘার একটি মাছের ঘের স্থানীয় জমির মালিকদের কাছ থেকে তিন বছরের জন্য লিজ নিয়ে ছয়জন ব্যবসায়ী মিলে পরিচালনা করছেন। গত ৩০ চৈত্র চুক্তির মেয়াদ শেষ হলেও জমির মালিকেরা লেনদেনে সন্তুষ্ট হয়ে আরও তিন বছরের জন্য (১৪৩২ থেকে ১৪৩৪ বঙ্গাব্দ) নতুন চুক্তি করেছেন।
গোলাম রহমান অভিযোগ করেন, চুক্তি নবায়নের বিষয়টি জানার পর কয়রা উপজেলার স্থানীয় রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তি আইয়ুব আলী সরদার ও তাঁর সহযোগীরা ঘের দখলের চেষ্টা করছেন। অভিযুক্ত আইয়ুব আলী সরদার আগে স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং সাবেক সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবুর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তিনি এখন নিজেকে বিএনপি নেতা পরিচয় দিয়ে প্রভাব খাটানোর চেষ্টা করছেন।
সংবাদ সম্মেলনে আরও দাবি করা হয়, তাঁরা আগেও ঘের দখলের চেষ্টা করেছেন। সম্প্রতি নিজেকে বিএনপি নেতা পরিচয় দিয়ে হুমকি-ধমকি দিচ্ছেন। জমির মালিকদের বাড়ি গিয়ে বিশেষ করে সংখ্যালঘু মালিকদের ভয়ভীতি দেখানো হচ্ছে। তাঁদের বলা হচ্ছে, ডিড বাতিল না করলে ভারতে পাঠিয়ে দেওয়া হবে। তাতে সংখ্যালঘুদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে যাঁদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে, তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
২২ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে