শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শ্রমজীবী ও কৃষকের বন্ধু ছিলেন। বঙ্গবন্ধুই প্রথমে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল গঠন করেন। খুলনায় বন্ধ পাটকলগুলো চালু করার পরিকল্পনা রয়েছে সরকারের। ২০৪১ সালের মধ্যে দেশ হবে উন্নত-সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ।’
আজ সোমবার খুলনায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে অসহায় শ্রমিকদের মধ্যে ৮৮ লাখ ৬০ হাজার টাকার আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শ্রম প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমবান্ধব সরকার। কোনো শ্রমিক অসহায় থাকবে না। তারই ধারাবাহিকতায় শ্রমিকের জীবনযাত্রার মান উন্নয়ন এবং তাদের অধিকার ও কল্যাণ নিশ্চিতে নানাবিধ কার্যক্রম গ্রহণ করে যাচ্ছে। বর্তমানে এই তহবিলে ৭০০ কোটি টাকা গচ্ছিত রয়েছে। এ পর্যন্ত প্রায় ২০ হাজার অসহায় শ্রমিকদের মধ্যে ৯২ কোটি টাকার অধিক অনুদান বিতরণ করা হয়েছে।’ শ্রমিক কল্যাণ তহবিল থেকে শ্রমিকদের আরও বেশি বেশি সহায়তা দেওয়ার আশ্বাস দেন তিনি।
বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক ও খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন জুয়েল।
বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। বক্তব্য দেন মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রণজিৎ কুমার ঘোষ।
উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কুমার মণ্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) আতিকুল ইসলাম, বিজেএ’র চেয়ারম্যান শেখ সৈয়দ আলী প্রমুখ।
সভায় জানানো হয়, শ্রমজীবী মানুষের কল্যাণে এ পর্যন্ত খুলনা বিভাগে ১০ কোটি, জেলায় প্রায় ৮ কোটি টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে খুলনা সদরের ৬০ জন, সোনাডাঙ্গা থানার ৫০ জন, রূপসা উপজেলার ২৯ জন, বটিয়াঘাটায় সাতজন, পাইকগাছায় দুজন, তেরখাদা উপজেলার একজন, অন্যান্য জেলার ২১ জনসহ মোট ১৭১ জন শ্রমিকের মধ্যে চেক বিতরণ করা হয়।

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
৩০ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
৩৪ মিনিট আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
৪১ মিনিট আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
১ ঘণ্টা আগে