
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী-২০২৫ উদ্যাপন উপলক্ষে প্রতিযোগিতার কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ শিশু একাডেমি খুলনা জেলা কার্যালয়। ২৪ মে বেলা সাড়ে ৩টায় বাংলাদেশ শিশু একাডেমি খুলনা জেলা কার্যালয়ে কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
আবৃত্তি প্রতিযোগিতার ক-বিভাগ: শিশু থেকে তৃতীয় শ্রেণি, কাজী নজরুল ইসলামের কবিতা: লিচু চোর (১৪ লাইন), খ-বিভাগ: চতুর্থ শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণি, কবিতা: সংকল্প (১৮ লাইন) ও গ-বিভাগ সপ্তম শ্রেণি থেকে ১০ম শ্রেণি, কবিতা: নারী।
রচনা প্রতিযোগিতা: খ-বিভাগ, চতুর্থ শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণি, বিষয়: বিদ্রোহী কবি নজরুল (অনধিক ৬০০ শব্দ) এবং গ-বিভাগ, সপ্তম শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত, বিষয়: নজরুলের সাহিত্যে বাংলাদেশ (অনধিক ৮০০ শব্দ)-এর মধ্যে লিখতে হবে।
উল্লেখ্য, ‘এ-ফোর’ সাইজের কাগজে স্বহস্তে লিখিত রচনা ২৪ মে, ২০২৫ তারিখ দুপুর ১২টার মধ্যে বাংলাদেশ শিশু একাডেমি খুলনা জেলা কার্যালয়ে জমা দিতে হবে। লিখিত রচনার প্রথম পাতায় প্রতিযোগীর নাম, পিতা ও মাতার নাম, শিক্ষাপ্রতিষ্ঠানের নাম, শ্রেণি ও মোবাইল নম্বর লিখতে হবে। কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুক শিশুদের প্রতিযোগিতা শুরুর ২০ মিনিট আগে উপস্থিত হয়ে নাম নিবন্ধন করতে হবে।
২৪ মে বিকেল পাঁচটায় খুলনা জেলা শিশু একাডেমির কার্যালয়ে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
২৪ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
২৭ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে