
স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খাগড়াছড়ি জেলায় জুম্ম ছাত্র-জনতার ডাকে ২৪ ঘণ্টার সড়ক অবরোধ চলছে। আজ শনিবার ভোর ৫টা থেকে শুরু হওয়া এই অবরোধ রোববার ভোর ৬টা পর্যন্ত চলবে বলে ঘোষণা দিয়েছে জুম্ম ছাত্র-জনতা।
অবরোধকারীরা আজ সকালে আঞ্চলিক সড়ক ও অভ্যন্তরীণ সড়কে গাছের গুঁড়ি ফেলে চলাচলে বাধা সৃষ্টি করে। এতে ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে আসা খাগড়াছড়িগামী নৈশকোচ আটকা পড়ে। এতে ভোগান্তিতে পড়েছেন পর্যটকসহ সাধারণ যাত্রীরা। বন্ধ রয়েছে দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটের পরিবহনও। তবে এখন পর্যন্ত জেলার কোথাও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এ দিকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, পরিস্থিতি স্বাভাবিক আছে এবং পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। জনজীবনের যাতে কোনো ক্ষতি না হয় সে জন্য আমরা মাঠে আছি।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে প্রাইভেট পড়া শেষ করে বাড়ি ফেরার পথে এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত শুক্রবার সেনাবাহিনীর সহায়তায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচার দাবিতে জুম্ম ছাত্র-জনতার ব্যানারে গতকাল শুক্রবার বিক্ষোভ মিছিল ও মহাসমাবেশ হয়। শহরের চেঙ্গী স্কয়ারে আয়োজিত মহাসমাবেশ থেকেই অবরোধ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে