
খাগড়াছড়িতে ১৬টি অবৈধ ইটভাটা স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন। একই সঙ্গে এসব ইটভাটার মালিককে ১৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা বিভিন্ন উপজেলায় এই অভিযান চালানো হয়।
অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, বন বিভাগের কর্মকর্তা ও থানা-পুলিশ উপস্থিত ছিলেন।
খাগড়াছড়ি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ বলেন, অভিযানে খাগড়াছড়ি সদরে তিনটি, দীঘিনালা উপজেলায় দুটি, রামগড়ে পাঁচটি, মাটিরাঙায় পাঁচটি ও পানছড়ি উপজেলায় একটি অবৈধ ইটভাটা বন্ধ করে দেওয়া হয়। এ সময় ১৬টি ইটভাটার মালিককে ১৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসব ইটভাটা গুঁড়িয়ে দেন এবং চুল্লি পানি ছিটিয়ে নিভিয়ে দেন।
খাগড়াছড়ি সদরের ইউএনও সুজন চন্দ্র রায় বলেন, সদরের দক্ষিণ গঞ্জপাড়া, কমলছড়ি এলাকায় অভিযান চালিয়ে তিনটি ভাটা বন্ধ করে দেওয়া হয়েছে।
খাগড়াছড়ির জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার আজকের পত্রিকাকে বলেন, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী খাগড়াছড়ির সব অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। ভবিষ্যতে খাগড়াছড়িতে আর ইটভাটা চালু করতে দেওয়া হবে না।
এর আগে গত বছরের ২৩ ডিসেম্বর ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে খাগড়াছড়ির ১৫টি ভাটার বন্ধ করে দেন এবং জরিমানা করেন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে