
খাগড়াছড়ির দুটি সড়ক অবরোধ কর্মসূচি শিথিল করেছে ‘জুম্ম-ছাত্র জনতা’। তবে জেলার অন্য সড়ক অবরোধ অব্যাহত থাকবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। আজ সোমবার সকালে জুম্ম-ছাত্র জনতার মিডিয়া সেলের ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়।
ফেসবুক পোস্টে বলা হয়, আজ দুপুর ১২টা থেকে পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত খাগড়াছড়ি-ঢাকা ও খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে অবরোধ শিথিল থাকবে। এই দুই সড়ক বাদে জেলার বাকি সড়ক খাগড়াছড়ি-রাঙামাটি, খাগড়াছড়ি-সাজেক সড়ক অবরোধ চলবে।
শিথিলের কারণ হিসেবে জানানো হয়, গতকাল রোববার গুইমারা উপজেলায় নিহত ব্যক্তিদের সৎকার ও আহত ব্যক্তিদের চিকিৎসার সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার উদ্দেশ্যে ঢাকা থেকে একটি চিকিৎসক দল আসবে। তাদের আগমনে যেন কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, সে বিষয়ে সর্বস্তরের সহযোগিতা কামনা করা হয়।
২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় জেলা শহরের সিঙ্গিনালা এলাকায় অষ্টম শ্রেণির এক ছাত্রী দলবদ্ধ ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ ওঠে। ওই ঘটনায় শয়ন শীল (১৯) নামের যুবককে গ্রেপ্তার করা হয়। অন্য আসামিদেরও গ্রেপ্তারের দাবিতে জুম্ম ছাত্র-জনতার ব্যানারে গত শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধের ডাক দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। এর মধ্যে গতকাল রোববার গুইমারা উপজেলায় বাজারে অগ্নিসংযোগ, হামলা ও সংঘর্ষ হয়। এ সময় তিনজন নিহত হন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে