
খাগড়াছড়ির মহালছড়িসহ সমগ্র কাপ্তাই হ্রদে আগামী ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত তিন মাস মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। কাপ্তাই হ্রদে সব ধরনের মাছ ধরা, বিক্রি, মজুত, শুকানো ও পরিবহনে এই নিষেধাজ্ঞা থাকবে। এ সময় স্থানীয় পর্যায়ের বরফকলও বন্ধ থাকবে।
নিয়মিত হ্রদ, বাজার ও সড়কে টহলে থাকবে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) মনিটরিং টিম। বিএফডিসি মহালছড়ি উপকেন্দ্রের কর্মকর্তা নাসরুল্লাহ আহমেদ এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
নাসরুল্লাহ আহমেদ বলেন, ‘প্রতিবছরের মতো এ বছরও তিন মাস কাপ্তাই হ্রদে মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকবে। মহালছড়ির অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য কাপ্তাই হ্রদের মাছের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাছ ধরা নিষেধাজ্ঞাকালীন যাতে কেউ সাধারণ জেলেদের ব্যবহার করে অবৈধভাবে মৎস্য আহরণ, বিপণন, মজুত, শুকানো ও পরিবহন করতে না পারে, এ ব্যাপারে সবার সহযোগিতা কামনা করছি।’
নাসরুল্লাহ আহমেদ জানান, মাছ ধরায় নিষেধাজ্ঞাকালীন মাছ ধরার ওপর নির্ভরশীল জেলেদের বিশেষ ভিজিএফ কার্ডের মাধ্যমে খাদ্যসহায়তা দেওয়া হবে। এ ছাড়া অবৈধ উপায়ে মাছ ধরা, পরিবহন ও বাজারজাতকরণ বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি কাপ্তাই হ্রদের গুরুত্বপূর্ণ স্থানে নৌ-পুলিশ মোতায়েন করা হবে। হ্রদে অবৈধ উপায়ে মাছ শিকারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
গত বছর কাপ্তাই হ্রদে পানির স্বল্পতার কারণে তিন মাসের নির্ধারিত নিষেধাজ্ঞা এক মাস বেড়ে চার মাস হয়েছিল। তবে এবার পর্যাপ্ত বৃষ্টিপাত ও হ্রদের পানি বাড়লে নির্ধারিত সময়ে মাছ ধরা শুরু করা যাবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে