
জয়পুরহাটের কালাই পৌরসভার তালুকদারপাড়া মহল্লায় এক শিক্ষক দম্পতির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার গভীর রাতে একদল ডাকাত পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় এক ঘণ্টা ধরে লুটপাট চালায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষক নাফসি তালুকদার ও ক্ষেতলাল সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষক তাজমিনা তালুকদারের বাড়িতে গতকাল দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। মুখোশ পরা আট ডাকাত রামদা, চাপাতি ও ছুরি নিয়ে প্রথমে বাড়ির জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এরপর পরিবারের সদস্যদের হাত, পা ও মুখ বেঁধে একটি কক্ষে আটকে রেখে বাড়ির প্রতিটি তলা ও ঘরে তল্লাশি চালায় তারা।
শিক্ষক নাফসি তালুকদার জানান, ডাকাত দল দেড় লাখ টাকা নগদ, ১৫ ভরি স্বর্ণালংকার, চারটি অ্যান্ড্রয়েড ফোনসহ অন্তত ১৬ লাখ টাকার মালপত্র লুট করে নিয়ে যায়। ভোর ৪টার দিকে চলে যাওয়ার সময় ডাকাতরা হুমকি দিয়ে বলে যায় ‘চিৎকার চেঁচামেচি করলে ভালো হবে না।’
শিক্ষক তাজমিনা তালুকদার বলেন, ডাকাতরা বাড়িতে ঢুকেই আমাদের হাত-পা বেঁধে ফেলে। ঘরের প্রতিটি জায়গা তল্লাশি করে টাকা, স্বর্ণ ও মোবাইল ফোন নিয়ে যায়।
খবর পেয়ে আজ রোববার সকালে জয়পুরহাট সরকারি পুলিশ সুপার (পাঁচবিবি সার্কেল) তুহিন রেজা ও কালাই থানার ওসি জাহিদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয় বাসিন্দা ও কালাই পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল বলেন, এটি পরিকল্পিত ডাকাতির ঘটনা। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির জন্য এবং রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশে এই ডাকাতি হতে পারে।
প্রতিবেশী ইসলাম তালুকদার জানান, ‘ভোর সাড়ে ৪টার দিকে তাজমিনা তালুকদার আমার বাড়িতে এসে ডাকাতির কথা জানান। সঙ্গে সঙ্গেই আমি তাঁদের বাড়িতে গিয়ে দেখি, সবকিছু তছনছ করা।’
কালাই থানার ওসি জাহিদ হোসেন আজ দুপুরে আজকের পত্রিকাকে বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এখন (বেলা ২টা) পর্যন্ত কোনো লিখত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে