জয়পুরহাটের কালাইয়ে মেজবাউল ইসলাম (৪৬) নামের এক যুবকের গোপনাঙ্গ কেটে দিয়েছেন এক গৃহবধূ। গতকাল শুক্রবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার পুনট পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ওই গৃহবধূর দাবি, ধর্ষণের চেষ্টা করায় এমন কাজ করেছেন তিনি। তবে মেজবাউলের পরিবারের দাবি, পূর্বশত্রুতার জেরেই পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে।
মেজবাউল পুনট পূর্বপাড়ার আলতাফ আলীর ছেলে। বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মেজবাউল ইসলাম দীর্ঘদিন ধরে এক গৃহবধূকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। ঘটনার রাতে গৃহবধূকে বাড়িতে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেন তিনি। এ সময় আত্মরক্ষার্থে ওই গৃহবধূ ব্লেড দিয়ে মেজবাউলের গোপনাঙ্গ (পুরুষাঙ্গ) কেটে দেন। এরপর মেজবাউল পালিয়ে গেলেও আহত অবস্থায় পরে তাঁকে উদ্ধার করে প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়।
এ ঘটনায় শুক্রবার রাতেই ভুক্তভোগী গৃহবধূ কালাই থানায় মামলা দায়ের করেছেন।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, ওই গৃহবধূ শুক্রবার রাতেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অপর দিকে মেজবাউলের পরিবার থেকেও শনিবার বিকেলে পৃথক অভিযোগ দেওয়া হয়েছে। উভয় অভিযোগের তদন্ত চলমান আছে। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে