
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় খারিতা গ্রামের প্রেমিক যুগল একযোগে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে। এ ঘটনায় প্রেমিক মুরাদ শেখ (১৮) গতকাল সোমবার (৮ এপ্রিল) ভোরের দিকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আর সোমবার দিবাগত রাত রাত আড়াইটায় প্রেমিকা তাজমিন আক্তার (১৬) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
মুরাদ শেখ উপজেলার খাঁড়িতা গ্রামের দোলন শেখের ছেলে। তিনি পার্শ্ববর্তী বড়তারা উচ্চবিদ্যালয় থেকে এবারে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। আর তাজমিন আক্তার একই গ্রামের তোজাম খাঁর মেয়ে এবং বাঁকিলা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুরাদ শেখের সঙ্গে একই গ্রামের তাজমিন আক্তারের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু দুই পরিবারের কেউই এ সম্পর্ক মেনে নেয়নি। একপর্যায়ে মুরাদকে তাঁর পরিবার মালয়েশিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নেয়। ২১ এপ্রিল তাঁর ফ্লাইট ছিল। তাই ধারণা করা হচ্ছে, পরিবারের অনড় অবস্থানে হতাশ হয়ে তারা দুজনে পরিকল্পনা করে আত্মহত্যার সিদ্ধান্ত নেয়।
পরিকল্পনা অনুযায়ী, ৪ এপ্রিল তারা নিজ নিজ বাড়িতে বিষপান করে। পরে তাদের উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। দুই দিন চিকিৎসাধীন থাকার পর তারা সুস্থ হয়ে বাড়ি ফিরে।
গত রোববার (৭ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে আবার অসুস্থ হয়ে পড়লে মুরাদকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫টার দিকে তাঁর মৃত্যু হয়। ওই রাতেই তাজমিন আক্তারও অসুস্থ হয়ে পড়ে। তাকেও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় (৯ এপ্রিল) রাত আড়াইটায় তাজমিনের মৃত্যু হয়।
মুরাদের বাবা দোলন শেখ বলেন, ‘ছেলে বেকার, চাকরিবাকরি কিছু করে না। এ জন্য আমরা কেউই বিয়েতে রাজি ছিলাম না। ওর জন্য পাসপোর্ট ভিসা রেডি করা ছিল। কিন্তু বিদেশ যাওয়ার জন্য চাপ ছিল না।’
এ ব্যাপারে ক্ষেতলাল থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, ‘মুরাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তাজমিনের মৃত্যুর বিষয়টিও শুনেছি। মুরাদের মৃত্যুর বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে