
জয়পুরহাটের পাঁচবিবিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দলীয় কার্যালয়ে আসবাব, চেয়ারসহ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এতে উভয় গ্রুপের অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। আহতেরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পৌর শহরের দানেজপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এদিন রাত সাড়ে ১২টার দিকে পাঁচবিবি পৌর ছাত্রদলের আহ্বায়ক রাবিউল ইসলাম রকি বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।
আহতরা হলেন জুলফিকার আলী ভুট্ট (৫৫), মাহিন (২৮), সোহাগ (২৩), আরিফুল ইসলাম (২৮) ও দীপন (৩৫)।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত সোমবার রাতে জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে বহিষ্কৃত নেতা শামিম হোসেন গ্রুপের পাঁচবিবি থানা বিএনপির নেতা হারুন ওরফে দীপনকে মারধর করে উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম গ্রুপের লোকজন। এ ঘটনায় দীপন গুরুতর আহত হওয়ায় ওই দিন রাতেই তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরদিন মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে সাইফুল ইসলাম ডালিম তাঁর অনুসারী নেতা-কর্মীদের নিয়ে পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইটের ধানের চাতালে আলোচনায় বসেন।
এদিকে সোমবারের ঘটনার জের ধরে সন্ধ্যায় সাইফুল ইসলাম ডালিম ও শামিম হোসেন মণ্ডলের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। সে সময় অন্তত পাঁচজন গুরুতর আহত হন। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পৌর শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়।
আজ বুধবার দুপুরে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী আজকের পত্রিকাকে মামলার বিষয়টি নিশ্চিত করেন। ওসি বলেন, দুই গ্রুপের সংঘর্ষে পাঁচবিবিতে গতকাল সন্ধ্যায় বিএনপির দলীয় কার্যালয়ে আসবাব, চেয়ারসহ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। পরে গতকাল দিবাগত রাতে রাবিউল ইসলাম রকি বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
৪ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে