
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের তাজপুর সীমান্ত এলাকার একটি আলুখেত থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ভারত সীমান্তের কাঁটাতারের বেড়া থেকে প্রায় ২০০ গজ পূর্বদিকে বাংলাদেশের অভ্যন্তরে তাজপুর সীমান্ত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিহত শ্যামচরণ পাহান (৬৩) জেলার পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের উত্তর তাজপুর গ্রামের মৃত জিতু পাহানের ছেলে।
পুলিশ, বিজিবি ও এলাকাবাসী জানান, তাজপুর গ্রামের কয়েকজন কৃষক সকালে মাঠে কাজ করতে গিয়ে ওই গ্রামের আলুখেতে একটি লাশ পড়ে থাকতে দেখে চিৎকার-চেঁচামেচি করেন। আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে শ্যামচরণ পাহানকে শনাক্ত করেন এবং পুলিশকে খবর দেন।
নিহত শ্যামচরণ পাহানের ছেলে প্রণব পাহান জানান, তাঁর বাবা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় নিজ বাড়িতে থাকেন। তিনি দিনের বেলায় যাতে বাড়ির বাইরে না যেতে পারেন, সে জন্য তাঁকে মাঝেমধ্যে পায়ে শিকল বেঁধে রাখা হয়। কিন্তু গতকাল সোমবার রাতে তাঁর শিকল খুলে দেওয়া হয়।
প্রণব পাহান আরও বলেন, রাতে শ্যামচরণ পাহানকে তাঁর নিজের ঘরে ঘুমাতে দিয়ে বাকি সবাই নিজ নিজ ঘরে ঘুমোতে যান। গভীর রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে উঠে তাঁরা জানতে পারেন শ্যামচরণ ঘরে নেই। এরপর শ্যামচরণের পরিবারের সদস্যরা রাতেই এলাকার বিভিন্ন জায়গায় খোঁজখবর করেন। কিন্তু তাঁর কোনো সন্ধান পাওয়া যায় না। আজ মঙ্গলবার সকালে লোকজনের মুখে খবর পেয়ে তাঁরা নিজ গ্রামের একটি আলুখেতে শ্যামচরণ পাহানের মরদেহ শনাক্ত করেন।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহে উদ্ধার করা হয়। এরপর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশটি জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে