
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার চকরঘুনাথ গ্রাম এলাকায় পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে এক ব্যক্তিকে ফেলে দিয়েছে ছিনতাইকারীরা। রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় এ ঘটনা ঘটেছে। স্থানীয় লোকজন আহত ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের রেজিস্ট্রার খাতায় আহত ব্যক্তির নাম লেখা মো. আমিনুর ইসলাম (৩২)। তিনি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার দক্ষিণ পলাশবাড়ী গ্রামের আবুল হোসেনের ছেলে। আমিনুর ইসলাম পাবনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে বাবুর্চি পদে কর্মরত আছেন বলে লেখা রয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আমিনুর পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনের ছাদে ছিলেন। তিনজনের ধস্তাধস্তির একপর্যায়ে চকরঘুনাথ এলাকায় তাঁকে চলন্ত ট্রেনের ছাদ থেকে ফেলে দেওয়া হয়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন। তাঁর শরীরের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ২৫০ শয্যার জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আসিফ আদনান বলেন, আহত ব্যক্তি তাঁদের জানিয়েছেন, তিনি ট্রেনের ছাদে ছিলেন। সেখানে দুই ব্যক্তি তাঁর কাছ থেকে টাকাপয়সা কেড়ে নেওয়ার চেষ্টা করছিলেন। ধস্তাধস্তির একপর্যায়ে তাঁকে ট্রেনের ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে