জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষিকার লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে উপজেলায় আলমপুর গ্রামের নিজ বাড়ি থেকে ওই শিক্ষিকার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত শিক্ষিকার নাম জোবাইদা খাতুন (৬৬)। তিনি ওই গ্রামের অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক জহুরুল ইসলামের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, ওই শিক্ষিকা নিজ বাড়িতে একাই থাকতেন। গত ৩১ জুলাইয়ের পর থেকে ২ আগস্ট দুপুর পর্যন্ত জোবাইদা খাতুনের মোবাইল ফোনে কল করে স্বজনেরা তাঁকে পাননি। অবশেষে প্রতিবেশীদের মোবাইল ফোনে কল করে ঘটনাটি জানাজানি হয়। পাশের বাড়ির লোকজন সন্ধ্যায় জোবাইদার বাড়িতে গিয়ে দুর্গন্ধ পান। তাঁরা ঘরে গিয়ে চেয়ারে বসা অবস্থায় ওই শিক্ষিকার লাশ দেখতে পান। পরে থানায় খবর দেন। পুলিশ রাতে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আধুনিক জেলা হাসপাতালে পাঠিয়েছে।
আলমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনোয়ারুজ্জামান নাদিম বলেন, পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর সম্পর্ক ভালো ছিল না। জোবাইদা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। তাঁর সন্তানেরা সবাই শিক্ষক। এ কারণে তিনি একাকী জীবন-যাপন করছিলেন।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ওই শিক্ষিকার নিজ বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়েছে। অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা স্বামী-সন্তান সবাই শহরে থাকেন। তিনি গ্রামের বাড়িতে একা থাকতেন। লাশের শরীরে পচন ধরেছে। এতে ধারণা কারা হচ্ছে লাশটি তিন-চার দিন আগে হতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে