
জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভায় বিশ্বব্যাংক ও এডিবির সহায়তায় বাস্তবায়নাধীন পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের আওতায় নালা নির্মাণকাজে অনিয়মের অভিযোগ উঠেছে। যাচাই করা ও অনুমোদিত উপকরণের পরিবর্তে ভিন্ন মানের উপকরণ ব্যবহার করে কাজ করা হচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। এ ছাড়া নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হওয়ায় প্রকল্পটির কার্যকারিতা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করছে এবং আক্কেলপুর পৌরসভার প্রকৌশল বিভাগ নির্মাণকাজের তদারকির দায়িত্বে রয়েছে। তবে সংশ্লিষ্ট প্রকৌশলীদের বিরুদ্ধে দায়সারা দায়িত্ব পালনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার অনুমোদিত উপকরণ ব্যবহার করছেন কি না—সে বিষয়ে যথাযথ নজরদারি নেই।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রকল্পের আওতায় পৌরসভার পাঁচটি স্থানে মোট ২ হাজার ৯০১ মিটার নালা নির্মাণের কাজ শুরু হয়, যার প্রাক্কলিত ব্যয় ধরা হয় ৬ কোটি ৯০ লাখ টাকা। ২০২১ সালের ১২ ডিসেম্বর নওগাঁর ঠিকাদার সাকলাইন মাহমুদ তরফদার কার্যাদেশ পেয়ে আক্কেলপুর-বদলগাছী সড়কের আলিশান হোটেল থেকে আমুট্ট সেতু পর্যন্ত ৮৫৭ মিটার নালার কাজ শুরু করেন। চুক্তি অনুযায়ী ২০২২ সালের ১২ আগস্টের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও তিনি নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে না পেরে কাজ ফেলে রেখে যান।
পরে আংশিক কাজের জন্য পুনরায় দরপত্র আহ্বান করা হয়। ৫ কোটি ৪৬ লাখ ৩৩ হাজার টাকা চুক্তিমূল্যে কাজটি পায় বগুড়ার সোনাতলার ঠিকাদারি প্রতিষ্ঠান সালেক পাওয়ার লিমিটেড। তারা গত বছরের জুলাই মাসে পশুর মোড় থেকে মুক্তিযোদ্ধা সংসদ ভবনের সামনে প্রায় ৪০০ মিটার নালা নির্মাণকাজ শুরু করে। ওই অংশে নালার স্ল্যাব নির্মাণ শেষ হয়েছে এবং মুক্তিযোদ্ধা সংসদ মোড় থেকে উপজেলা পরিষদের গেট পর্যন্ত খননকাজ চলছে।
খোঁজ নিয়ে জানা গেছে, পশুর মোড় থেকে মুক্তিযোদ্ধা সংসদ মোড় পর্যন্ত নালা নির্মাণের সময় শুরুতে যাচাই করা মানসম্মত উপকরণ ব্যবহার করা হলেও পরে ভিন্ন মানের উপকরণ ব্যবহারের অভিযোগ ওঠে। সে সময় তৎকালীন ইউএনও মনজুরুল আলম কাজ বন্ধ করে দেন। পরে আবার কাজ শুরু করা হয়।
সরেজমিনে দেখা গেছে, নালার স্ল্যাব নির্মাণে ভিন্ন মানের সিমেন্ট ও রড ব্যবহার করা হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। পরে সিমেন্ট পরিবর্তন করা হলেও কোন উপকরণ অনুমোদিত ছিল—সে বিষয়ে উপজেলা জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী একরামুল বারী ও পৌরসভার সহকারী প্রকৌশলী স্পষ্ট করে বলতে পারেননি।
এ বিষয়ে উপজেলা জনস্বাস্থ্য কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী একরামুল বারী বলেন, তিনি যোগদানের আগেই নালার কাজ শুরু হয়েছিল। চলতি মাসে কাজের মেয়াদ শেষ হয়েছে, তবে এখনো অনেক বাকি রয়েছে। ঠিকাদার সময় বৃদ্ধির আবেদন করেছেন। যাচাই করা উপকরণ ব্যবহারের প্রশ্নে তিনি বলেন, ‘যে উপকরণ ব্যবহার করা হচ্ছে, তা একই মানের। শিডিউল অনুযায়ী কাজ বুঝে নেওয়া হচ্ছে।’
জানতে চাইলে নালা নির্মাণকাজের তদারকির দায়িত্বে থাকা আক্কেলপুর পৌরসভার সহকারী প্রকৌশলী মো. নুরুজ্জামান বলেন, অনুমোদনহীন উপকরণ ব্যবহারের অভিযোগ সঠিক নয়। তবে কোন ব্র্যান্ডের সিমেন্ট ও রড যাচাই করা হয়েছে—সে বিষয়ে তিনি নির্দিষ্ট করে কিছু বলতে পারেননি।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৪ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৪ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারী
৫ ঘণ্টা আগে