
জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আবদুল বারী বলেছেন, ‘আমাদের এলাকায় আলুর ব্যাপক ক্ষতি হয়েছে। মূল কারণগুলোর একটি ছিল ড্রেনেজ ব্যবস্থা ঠিক না থাকা। খালগুলো সচল থাকলে কৃষকদের এত বড় ক্ষতির মুখে পড়তে হতো না।’ আজ শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে জয়পুরহাটের কালাই উপজেলার কানমোনা-হারাবতী খালের পরিচালন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘দেশে অতিরিক্ত যে ১৫-২০ লাখ টন আলু উৎপাদন হয়, সেটিকে কীভাবে ব্যবহার করে আমরা আলুর দাম ঠিক রাখতে পারি—সে ব্যবস্থাও আমরা করব। সরকার ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার জন্য কাজ করছে। পাশাপাশি দেশে উৎপাদিত অতিরিক্ত আলু কীভাবে সংরক্ষণ ও ব্যবহার করা যায়, সে বিষয়েও কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে কৃষকেরা ন্যায্যমূল্য পান এবং ক্ষতির মুখে না পড়েন।’
এ দিন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনার আওতায় ‘সেচ ও নিকাশ (ড্রেনেজ) কাঠামো’ উপখাতের একটি গুরুত্বপূর্ণ উপপ্রকল্প হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা প্রশাসক আল মামুন মিয়া, কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা, উপজেলা কৃষি কর্মকর্তা হারুন অর রশিদ, কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মৌদুদ আলম, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল আলীম প্রমুখ।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে