
ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রেনে কাটা পড়ে নিহত এক অজ্ঞাতপরিচয় যুবকের পরিচয় না মেলায় ময়নাতদন্ত শেষে তাঁর মরদেহ আঞ্জুমানে মফিদুলের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) যশোর জিআরপি থানার পুলিশ মরদেহটি হস্তান্তর করেছে বলে জানিয়েছেন থানার উপপরিদর্শক (এসআই) মনিতোষ।
পুলিশ সূত্রে জানা যায়, ২১ এপ্রিল রাত প্রায় ৯টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা একটি রেলওয়ের চেকিং ট্রলি কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। পথে কোটচাঁদপুর উপজেলার সাবদারপুর স্টেশনের অদূরে অজ্ঞাতপরিচয় ওই যুবক ট্রলির ধাক্কায় গুরুতর আহত হন। তাঁর বয়স আনুমানিক ২৫ বছর।
পরে স্থানীয় লোকজনের সহায়তায় ইউনিয়ন পরিষদের সদস্য অমেদুল ইসলাম তাঁকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর নিহত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চালায় পুলিশ। পরিচয় নিশ্চিত করতে পিবিআইয়ের সহায়তাও নেওয়া হয়। তবে কোনো তথ্য না পাওয়ায় যশোর জিআরপি থানার পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহটি ময়নাতদন্তের জন্য যশোরে পাঠায়।
ময়নাতদন্ত শেষে নিহতের কোনো পরিচয় না মেলায় মরদেহটি আঞ্জুমান মফিদুলের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এসআই মনিতোষ। তিনি বলেন, ‘খবর পেয়ে আমরা কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাই এবং নিহতের পরিচয় জানার চেষ্টা করি। পরে পিবিআইয়ের সহায়তা নেওয়া হলেও পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তাই নিয়ম অনুযায়ী মরদেহটি আঞ্জুমানে মফিদুলের কাছে হস্তান্তর করা হয়েছে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে