
স্ত্রী সংসার ছেড়ে চলে যাওয়ায় বিষপানে বিপ্লব অধিকারী (২৩) নামের এক যুবক আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। আজ রোববার দুপুরে ঝিনাইদহের কোটচাঁদপুরের ঘাঘা আশ্রমে এ ঘটনা ঘটে।
বিপ্লব অধিকারী ঝিনাইদহের গোয়ালপাড়ার বীরেন অধিকারীর ছেলে।
বিপ্লবের পরিবার সূত্রে জানা গেছে, এক বছর আগে একই জেলার হাজীডাঙ্গা গ্রামের এক নারীকে বিয়ে করেন বিপ্লব অধিকারী। সম্প্রতি ওই নারী সংসার করতে অস্বীকৃতি জানায়। এ নিয়ে গতকাল শনিবার রাতে উভয় পরিবারের লোকজন বিপ্লবের বাড়িতে আলোচনায় বসেন। রাত ১১টার দিকে দুজন সম্পর্কের ইতি টানেন। এরপর রাতে বিপ্লব কোটচাঁদপুরে তাঁর দাদুর বাড়িতে ছিলেন। আজ দুপুরে বাড়ি ফিরে যাওয়ার কথা বলে তিনি চলে যান তাঁর সাবেক শ্বশুরবাড়ির কাছে একটি আশ্রমে। বেলা ১টার দিকে সেখানে বিষপান করে মোবাইল ফোনে দাদুর বাড়িতে খবর দেন বিপ্লব অধিকারী। খবর পেয়ে এসে স্বজনেরা তাঁকে উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। বর্তমানে তিনি ওই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আশরাফুল ইসলাম বলেন, বিষপান করে বিপ্লব অধিকারী নামের একজন এসেছিলেন। ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে। এখন তিনি পর্যবেক্ষণে আছেন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে