
ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানকে ছেড়ে দিয়েছে বিএনপি। ফলে ওই আসনে ধানের শীষ প্রতীকের কোনো প্রার্থী থাকছেন না। গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আজ বুধবার আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এদিকে সংবাদটি ছড়িয়ে পড়ার পর কানে ধরে বিএনপির রাজনীতি করবেন না বলে ঘোষণা দিয়েছেন ফরহাদ হোসেন নামের এক যুবক। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
৫২ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কানে ধরে দাঁড়িয়ে আছেন ওই যুবক আর তাঁকে ঘিরে আছে লোকজন। এ সময় ফরহাদ হোসেন বলতে থাকেন, ‘আমি কানে ধরছি, কালীগঞ্জ-৪ আসনের পক্ষ থেকে যেহেতু আমি হামিদ অথবা ফিরোজ যেকোনো একজনের সমর্থক হিসেবে কাজ করতাম। আমরা ধানের শীষ প্রতীকের শহীদ জিয়ার আদর্শের কান্ডারি।
‘তাই আজ এই আসন থেকে ওই দুই প্রার্থীর মধ্যে একজনও মনোনয়ন না পাওয়ার কারণে আমি কানে ধরে বিএনপির রাজনীতি ত্যাগ করছি। কারণ ঢাকা সিটি থেকে যখন ট্রাকের ভর (ওজন) নিতে পারেনি, তাহলে ঝিনাইদহ-৪ থেকে ট্রাকের ভর নেবে কোন কায়দায়।
‘তাই এই ভর আমরা ঠেকাতে পারব না। আজ থেকে সব বন্ধ করে দেব। কালীগঞ্জে বিগত ১৭ বছর যারা বিএনপির রাজনীতি টিকিয়ে রেখেছিল, তাদের যদি আজ মনোনয়ন না দেওয়া হয়, তাহলে কিসের রাজনীতি, এটাই সর্বশেষ আমার কথা।’
জানা গেছে, এই আসন থেকে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ ও জেলা বিএনপির উপদেষ্টামণ্ডলীর সদস্য সাবেক সংসদ সদস্য শহিদুজ্জামান বেল্টুর সহধর্মিণী মুর্শিদা জামান দলের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তাঁরা সবাই স্থানীয় রাজনীতিতে আলাদা আলাদা গ্রুপ নিয়ে কর্মসূচি পালন করতেন।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১৪ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে