
ঝিনাইদহের শৈলকুপায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বড়দাহ পুরোনো ব্রিজের রেলিং ভেঙে কুমার নদে পড়ে যায়। এতে দুজন নিহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের গাড়াগঞ্জ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন পাবনা সদর উপজেলার গাজামানিকুন্ডা গ্রামের ট্রাকচালক সোহেল শেখ (২৭) এবং তাঁর সহকারী মুবারক হোসেন (২০)।

ফায়ার সার্ভিস যশোরের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক আব্দুস সালাম জানান, যশোর থেকে একটি ডালবোঝাই ট্রাক পাবনা যাচ্ছিল। পথে ব্রিজের ওপর পৌঁছালে ট্রাক নিয়ন্ত্রণ হারায় এবং নদীতে পড়ে যায়। খবর পেয়ে শৈলকুপা ও ঝিনাইদহ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট উদ্ধার অভিযান চালায়। মুবারক হোসেনের মরদেহ ভোরে এবং সোহেল শেখের মরদেহ সকাল ৮টায় উদ্ধার করা হয়।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে