
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ‘আমরা ধানের শীষে ভোট করব। ২৮ ডিসেম্বর আমাদের মনোনয়ন জমা দেব। আমি সেই মনোনয়ন জমা দিতে যাব আপনাদের সঙ্গে নিয়ে, আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে। দল ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে। আলহামদুলিল্লাহ আমি অ্যাটর্নি জেনারেল পদ থেকে এসে আপনাদের সঙ্গে ২৪ ঘণ্টা আগামী দিনগুলোতে সময় কাটাব, এই প্রত্যাশা ব্যক্ত করছি।’
শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ বাজারে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আজ যাঁরা উপস্থিত হয়েছেন, অনেকের সঙ্গে হয়তোবা হাত মেলানো হবে না। কিন্তু আমি কথা দিচ্ছি, ২৮ ডিসেম্বরের পর থেকে আমি ২৪ ঘণ্টা আপনাদের মাঝে থাকব, পাশে থাকব, সবার সঙ্গে আমি হাত মেলাব, পাশে দাঁড়াব, বুক মেলাব, কথা বলব, কেউ বঞ্চিত হবেন না।’ তিনি আরও বলেন, ‘আমাদের পক্ষে ভোট চাওয়ার জন্য আপনারা কিছু কথা ভোটারদের কানে কানে পৌঁছে দেবেন। সন্ত্রাসকবলিত শৈলকুপাকে গত ১৬ মাসে আমরা সন্ত্রাসমুক্ত করেছি। আপনারা যাঁরা ভোট চাইতে যাবেন। প্রত্যেক মা-বোনদের বলবেন, বিএনপি ক্ষমতায় গেলে প্রত্যেক পরিবারের মহিলাদের জন্য একটি করে ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে। প্রত্যেক কার্ডের বিপরীতে প্রতি মাসে দুই থেকে আড়াই হাজার টাকা আমরা বরাদ্দ করব। যত দিন তিনি জীবিত থাকবেন তত দিন তিনি পাবেন। আমাদের আরেকটি অঙ্গীকার থাকবে কৃষক কার্ড।’
আসাদুজ্জামান বলেন, ‘একটি রাজনৈতিক দল আমরা শুনতে পাচ্ছি তাদের মহিলা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বেহেশতের টিকিট বিক্রি করছেন। আপনারা ঘরে ঘরে পৌঁছে দেবেন, এটা আল্লাহর সঙ্গে শিরক করা। এটা কোরআনের বাণীর বিপরীতের কথা। যদি এখন বেহেশতের টিকিট দেওয়া হয়, তাহলে রোজ কিয়ামতের দিন কী হবে। এই জিনিসটা আপনারা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন।’
অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমার জন্য আপনাদের ভোট চাওয়ার দরকার নেই। আপনি খালি নিশ্চিত করবেন প্রতিটা ভোটার যাতে তার ভোট প্রয়োগ করতে পারে। আমি ভোট চুরির এমপি হতে চাই না। আমি দুর্নীতি করার জন্য এমপি হতে চাইনি। আমি আলিশান বাড়ি, প্রাডো গাড়ি কেনার জন্য এমপি হতে চাইনি। আল্লাহ আমাকে বাড়ি-গাড়ি দিয়েছেন। আমার সন্তান দিয়েছেন। আমি এমপি হতে চেয়েছি এই সমাজকে পরিবর্তন করার অঙ্গীকার নিয়ে।’

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে