
বিপুল পরিমাণ চাল আত্মসাতের অভিযোগে মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া এলএসডি খাদ্য গুদামের খাদ্য পরিদর্শক মো. শফিকুল ইসলামের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন।
আজ মঙ্গলবার ঝিনাইদহ দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. বজলুর রহমান মামলাটি করেন। অভিযুক্ত শফিকুল ইসলাম ঝিনাইদহ শহরের আরাপপুর জামতলা সড়ক এলাকার বাসিন্দা।
মামলার এজাহারে জানা যায়, শফিকুল ইসলাম উল্লেখিত খাদ্য গুদামে দায়িত্ব পালনের বিভিন্ন সময় চারটি গুদামের ১২টি খামাল থেকে ১৮৯.৯৮ মেট্রিক টন চাল আত্মসাৎ করেন। যার সরকারি মূল্য ৮৯ লাখ ৬৫ হাজার টাকা। এ ঘটনা জানাজানি হলে ২০২২ সালের ৩০ ডিসেম্বর কুষ্টিয়া জেলার খাদ্য নিয়ন্ত্রক সুবীর নাথ চৌধুরীকে আহ্বায়ক করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, মাগুরার একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, খুলনা আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের সহকারী রসায়নবিদ ইকরামুল কবীর ও ঝিনাইদহ সদর উপজেলার খাদ্য নিয়ন্ত্রক খোন্দকার তাজ উদ্দীন আহমেদ। তদন্ত কমিটি এ বছরের ৬ জানুয়ারি তদন্ত প্রতিবেদন জমা দেয়। তদন্তে শফিকুল ইসলামের বিরুদ্ধে চাল আত্মসাতের বিষয়টি প্রমাণিত হয়।
তদন্ত জমা দেওয়ার প্রায় দুই মাস পর আজ মঙ্গলবার ঝিনাইদহ দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বাদী হয়ে মামলাটি করেন। মামলার নম্বর ০১ / ২৩।
মামলার তদন্ত কর্মকর্তা ঝিনাইদহ দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. জাহিদ কালাম জানান, ২০২১ সালের ১ এপ্রিল থেকে ২০২২ সালের ২৯ ডিসেম্বর পর্যন্ত শফিকুল ইসলাম মাগুরার শালিখা উপজেলা আড়পাড়া এলএসডি খাদ্য গুদামে দায়িত্ব পালন করেন। এ সময়ে তিনি ক্ষমতার অপব্যবহার ও বিশ্বাস ভঙ্গ করে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের চাল আত্মসাৎ করেন। পরে গঠিত তদন্ত কমিটির চাল আত্মসাতের প্রমাণ পায়। এর পর নিয়মিত মামলা করা হয়।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে