
ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ঝালকাঠির রাজাপুরে এক্সকাভেটরের (ভেকু) ধাক্কায় সিহাব উদ্দীন (৩৬) নামের ব্র্যাকের এক মাঠকর্মী নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ১০টার দিকে বরিশাল-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের রাজাপুর উপজেলার দক্ষিণ রাজাপুর এলাকার খন্দকার বাড়ি-সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিহাব উদ্দীন বরিশাল জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া গ্রামের মাকসুদুর রহমানের ছেলে। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন এবং ঈদের ছুটিতে কর্মস্থল ভান্ডারিয়া থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সড়কের পাশে খাল খননের কাজে নিয়োজিত একটি ভেকু অসাবধানতাবশত মহাসড়কে উঠে আসে। এ সময় ভেকুর ব্র্যাকেট দিয়ে সিহাব উদ্দীনের মাথায় সজোরে আঘাত লাগে। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস জানান, দুর্ঘটনার পর ভেকুচালক পালিয়ে গেছেন। তাঁকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে