ঝালকাঠির নলছিটি উপজেলায় কমিউনিটি ক্লিনিকে একসঙ্গে সাতটি বিষাক্ত সাপ পাওয়া গেছে। আজ বুধবার (৮ অক্টোবর) সকালে উপজেলার মগড় ইউনিয়নের করুয়াকাঠি কমিউনিটি ক্লিনিকে সাপগুলো দেখতে পান স্বাস্থ্যকর্মীরা। সাপগুলো দেখে স্বাস্থ্যকর্মী ও ক্লিনিকের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আজ সকাল ৯টার দিকে দায়িত্ব পালনের জন্য ক্লিনিকে প্রবেশ করেন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মারজিয়া খানম। তিনি হঠাৎ ক্লিনিকের ফ্লোরে সাপের নড়াচড়া দেখতে পেয়ে চিৎকার দেন। তাঁর চিৎকার শুনে স্থানীয় কয়েকজন দ্রুত ছুটে আসেন। পরে কয়েকজন মিলে ফ্লোরের গর্ত ও বাথরুম থেকে সাতটি বিষাক্ত সাপ ধরে মেরে ফেলেন।
স্থানীয়দের ধারণা, ক্লিনিকের ভবনটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় ভবনের ফাঁকফোকর ও গর্তে সাপের বাসা তৈরি হয়েছে।
কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার মারজিয়া খানম আজকের পত্রিকাকে বলেন, ‘এত পুরোনো ভবনে কাজ করতে ভয় লাগে। আজ সাতটা সাপ ধরা পড়েছে, কাল আরও বেশি হতে পারে। ভবনটি দ্রুত সংস্কার না করলে আমাদের দায়িত্ব পালন করা ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে।’

নাজমুলের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার রঘুনাথপুর গ্রামে। রাজধানী উত্তরার উত্তরখান হেলাল মার্কেট এলাকায় নিজ বাড়িতে থাকতেন। পেশায় ব্যবসায়ী ছিলেন নাজমুল।
১ ঘণ্টা আগে
আজ সোমবার (২ মার্চ) সকালে গলায় প্যান্টের বেল্ট প্যাঁচানো অবস্থায় স্থানীয়রা ধানখেতে ওই শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পুলিশ বলছে, এটি হত্যাকাণ্ড।
১ ঘণ্টা আগে
শনির আখড়ার জাপানি বাজার এলাকায় তাঁর মানিব্যাগের কারখানায় শাহ আলম কাজ করত। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জাপানি বাজারের সামনের সড়ক পার হচ্ছিল সে।
১ ঘণ্টা আগে
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে