
ঝালকাঠি জেলা শহরের পৌরসভার খেয়াঘাট-সংলগ্ন নতুন চর এলাকার সুগন্ধা নদীর তীর থেকে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম নিলুফা বেগম (৬২)। তিনি ঝালকাঠি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নতুন চর এলাকার মৃত মো. শুক্কর আলী হাওলাদারের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত সাড়ে ৮টার দিকে এশার নামাজ শেষে পান খাওয়ার উদ্দেশ্যে প্রতিবেশী সজল হাওলাদারের বাড়িতে যান নিলুফা বেগম। সেখান থেকে বের হওয়ার পরই তিনি নিখোঁজ হন। আজ সকাল ৭টার দিকে স্থানীয় বাসিন্দারা সুগন্ধা নদীর তীরে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। স্বজনেরা মরদেহটি নিলুফা বেগমের বলে শনাক্ত করেন। উদ্ধারের সময় তাঁর নাক রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়।
এ বিষয়ে সজল হাওলাদার বলেন, ‘রাতে তিনি আমাদের বাসায় এসে পান খেয়ে নিজ বাসার উদ্দেশ্যে রওনা দেন। পরে জানতে পারি, তাঁকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর রাতভর আমরা অনেক খোঁজাখুঁজি করি। কিন্তু পাইনি।’
স্থানীয় আরেক বাসিন্দা শাকিল রনি বলেন, ‘নিলুফা বেগম তাঁর মেজ ছেলে ইলিয়াস ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে বসবাস করতেন। রাতে ইলিয়াসের মাধ্যমে আমরা এই খবর জানতে পারি। সকালে মরদেহ পাওয়া গেলেও তাঁর নাক ও কানে থাকা স্বর্ণালংকার এবং মোবাইল ফোন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, স্বর্ণালংকার ও মোবাইল নিয়ে তাঁকে হত্যা করে মরদেহ ফেলে রাখা হয়েছে।’
ঝালকাঠি সদর থানার পরিদর্শক (তদন্ত) আজকের পত্রিকাকে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৩৪ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৩৮ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে