
ঝালকাঠির নলছিটি উপজেলায় অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে পাঁচটি ইটভাটাকে মোট ১১ লাখ টাকা জরিমানা করেছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে কয়েকটি ইটভাটার কিলন ও চিমনি ভেঙে দেওয়া হয়, দুটি ইটভাটার স মিল গুঁড়িয়ে দেওয়া হয় এবং বিপুল পরিমাণ কাঁচা ইট ধ্বংস করা হয়। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাভলী ইয়াসমিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. মুজাহিদুল ইসলাম এবং ঝালকাঠি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আনজুমান নেছা। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন ঝালকাঠি জেলা কার্যালয়ের পরিদর্শক মো. আমিনুল হক। অভিযানে পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা সহযোগিতা করেন।
অভিযানে মেসার্স তিলক ব্রিকসকে এক লাখ টাকা, মেসার্স রিয়াজ ব্রিকস-০১-কে পাঁচ লাখ টাকা, মেসার্স এমএমআর ব্রিকসকে তিন লাখ টাকা, মেসার্স এসআরবি ব্রিকসকে এক লাখ টাকা এবং মেসার্স রিয়াজ ব্রিকস-০৩-কে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে অবৈধ ইটভাটাগুলোর কিলন ও চিমনি ভেঙে দেওয়া হয়, ফায়ার সার্ভিসের মাধ্যমে আগুন নিভিয়ে দেওয়া হয় এবং কাঁচা ইট সম্পূর্ণ ধ্বংস করা হয়।
পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. মুজাহিদুল ইসলাম বলেন, ‘পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে অবৈধ ইটভাটা ও পরিবেশ দূষণকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। বরিশাল বিভাগীয় কার্যালয়ের আওতাধীন জেলার সব অবৈধ ইটভাটার বিরুদ্ধে পর্যায়ক্রমে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে