ঝালকাঠি জেলার চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে কর্মরত সবাইকে একযোগে বদলি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শেখ ইমরান।
আজ সোমবার (৭ অক্টোবর) পুলিশ হেডকোয়ার্টার ঢাকা পার্সোনেল ম্যানেজমেন্ট-২ শাখার এক প্রজ্ঞাপনে তাঁদের বদলি করা হয়েছে।
অতিরিক্ত ডিআইজি (অতিরিক্ত দায়িত্বে) শাহজাদা মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে দেশের বিভিন্ন জেলায় কর্মরত ৪২ জন পুলিশ পরিদর্শককে বদলির আদেশ দেওয়া হয়।
এর মধ্যে ঝালকাঠি সদর থানার ওসি মো. শহিদুল ইসলাম ও রাজাপুর থানার ওসি মু. আতাউর রহমানকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) এবং কাঠালিয়া থানার ওসি মো. নাসির উদ্দিন সরকার ও নলছিটি থানার ওসি মো. মুরাদ আলীকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে