
ঝালকাঠির নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের কম্পিউটার ও ল্যাব অপারেটর জাহিদুল ইসলাম (৩৫) এক নারীর গোসলের ভিডিও গোপনে ধারণ করেছেন। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ওই নারীকে একাধিকবার ধর্ষণ করেন। এ ঘটনায় দায়ের করা মামলায় জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার তিমিরকাটি গ্রামের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১৭ জুন জাহিদুল ইসলাম প্রতিবেশী নারীর গোসলের ভিডিও গোপনে ধারণ করেন। এরপর সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি ও ভয় দেখিয়ে সাত লাখ টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নেন। এ ছাড়া ওই নারীকে একাধিকবার ধর্ষণও করেছেন। সর্বশেষ ২০২৫ সালের ১০ নভেম্বর রাতে বাড়িতে একা আবারও ধর্ষণ করেন জাহিদুল।
পরে এ ঘটনায় থানায় ওই নারীর অভিযোগের ভিত্তিতে পুলিশ নারী ও শিশু নির্যাতন দমন আইন, পর্নোগ্রাফি আইন ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা নেন। মামলার পর পুলিশ আসামিকে গ্রেপ্তার করে।
নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জলিলুর রহমান আকন্দ জানান, অভিযুক্ত ল্যাব অপারেটরকে বিধি অনুযায়ী সাময়িক বরখাস্ত করা হবে এবং পরবর্তীকালে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৪ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৪ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারী
৫ ঘণ্টা আগে