
বরিশালের ঝালকাঠিতে কারারক্ষী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে বিক্ষোভ করেছেন চাকরিপ্রত্যাশীরা।
মঙ্গলবার (৬ মে) সকালে ঝালকাঠি কেন্দ্রীয় কারাগারে উপস্থিত হয়ে বিক্ষোভ করেন কয়েক শ চাকরিপ্রত্যাশী। এ সময় তাঁরা অভিযোগ করেন, তাঁদের সব কাগজপত্র, উচ্চতা সঠিক থাকার পরেও তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করে মাঠ থেকে বের করে দেওয়া হয়। এমনকি তাঁদের অনেকের সঙ্গে থাকা সার্টিফিকেটের ফটোকপি ছিঁড়ে ফেলা হয় এবং গায়ে হাত তোলা হয়।
পটুয়াখালী থেকে আসা চাকরিপ্রত্যাশী মাহফুজুর রহমান, ভোলা থেকে আসা মো. শাওন, বরগুনা থেকে আসা ফাহিম, পিরোজপুর থেকে আসা আবির কাজী, বরিশাল থেকে আসা মো. ছাব্বির এবং ঝালকাঠির রাহাত অভিযোগ করেন, ‘আমরা কারারক্ষী পদে পরীক্ষার জন্য ঝালকাঠিতে পরীক্ষায় অংশগ্রহণ করি। এ সময় আমাদের সঙ্গে বাজে ব্যবহার করা হয়েছে।’
যমুনা টিভির ঝালকাঠি জেলা প্রতিনিধি দুলাল সাহা বলেন, ‘ঝালকাঠি জেলা কারারক্ষী নিয়োগ পরীক্ষায় অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গেলে ঢাকা থেকে আসা জেল সুপার ফরহাদ ও তাঁর সঙ্গে থাকা কারারক্ষীরা আমার ক্যামেরা ভাঙচুর ও হেনস্তা করেছে।’

এ বিষয়ে জানতে চাইলে ঝালকাঠি জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার মো. সাইফুল ইসলাম বলেন, শারীরিক পরীক্ষায় বাদ পড়া পরীক্ষার্থীরা কারাগারের মূল ফটকের বাইরে বিক্ষোভ করেছেন। একপর্যায়ে পরিস্থিতি বেগতিক হয়। পরবর্তী সময়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
জানতে চাইলে জেল সুপার মো. আব্দুল্লা ইবনে তোফাজ্জল হোসেন খান আজকের পত্রিকাকে বলেন, ‘নিয়োগ পরীক্ষার জন্য আলাদা কমিটি গঠন করা হয়েছে; যার সঙ্গে আমি সম্পৃক্ত না।’
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, শারীরিক পরীক্ষায় বাদ পড়ার পরে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেছিলেন। কিন্তু কারাগারের আশপাশে সকাল থেকেই অনেক পুলিশ সদস্য মোতায়েন ছিল; যে কারণে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
২৪ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
২৭ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে