ঝালকাঠির নলছিটি উপজেলায় পুত্রবধূকে যৌন হয়রানির অভিযোগে মো. নুরুল ইসলাম নুরু সরদার (৬৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ মে) ভোরে উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ঈশ্বরকাঠি গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি পেশায় কৃষক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী (২৭) তাঁর শ্বশুর মো. নুরু সরদারের বিরুদ্ধে অনৈতিক আচরণের অভিযোগ এনে নলছিটি থানায় মামলা করেন। মামলার ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শারীরিক অসুস্থতার কারণে আলাদা কক্ষে অবস্থান করছিলেন। ঘটনার দিন রাত আনুমানিক ১টার দিকে পরিবারের অন্য সদস্যরা নিজ নিজ কক্ষে ছিলেন। এ সময় অভিযুক্ত ব্যক্তি ওই কক্ষে প্রবেশ করে অনৈতিক আচরণের চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এজাহারে আরও বলা হয়, বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগী নারী চিৎকার করলে অভিযুক্ত ব্যক্তি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পরে তিনি বিষয়টি স্বামীকে জানান এবং নলছিটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর সংশ্লিষ্ট ধারায় নথিভুক্ত করা হয়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম আজকের পত্রিকাকে বলেন, মো. নুরু সরদারকে গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৫ ঘণ্টা আগে