ঝালকাঠির নলছিটিতে নেশার টাকা না দেওয়ায় আব্দুস সোবাহান (৬৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর জখম করেছেন তাঁর মাদকাসক্ত ছেলে জুয়েল (২৫)। গতকাল সোমবার (১৮ আগস্ট) দিবাগত সাড়ে ৪টার দিকে উপজেলার বৈশাখিয়া চৌমাথা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে জুয়েল মাদকে আসক্ত। নেশার টাকার জন্য প্রায়ই বাবার ওপর নির্যাতন চালাতেন। গতকাল সন্ধ্যায়ও টাকা দাবি করলে তা না পেয়ে বাবার সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। ভোরে ফজরের নামাজের জন্য ঘুম থেকে ওঠামাত্র ফের টাকা দাবি করে ব্যর্থ হয়ে ধারালো অস্ত্র দিয়ে বাবাকে কুপিয়ে গুরুতর আহত করেন।
আহত ব্যক্তিকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।
বৈশাখিয়া বাজার কমিটির সভাপতি মো. খোকন খন্দকার বলেন, ‘জুয়েল আগেও নেশার টাকার জন্য বাবাকে মারধর করেছে। অভিযোগ পেয়ে তাকে বোঝানোর চেষ্টা করেছি, এমনকি পুলিশ দিয়ে ভয় দেখানো হয়েছিল। কিন্তু কোনো লাভ হয়নি।’
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস ছালাম আজকের পত্রিকাকে বলেন, ঘটনার বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
৩৯ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
৪২ মিনিট আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
২ ঘণ্টা আগে