
যশোরের মনিরামপুরে সরকারি রাস্তা কেটে মাছের ঘের করার অপরাধে মাহাতাব মোড়ল (৫০) নামে এক ব্যক্তিকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার (২৯ মার্চ) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন হরিহরনগর ইউনিয়নের রূপসপুর গ্রামে অভিযান চালিয়ে এই দণ্ড দিয়েছেন। মাহাতাব মোড়ল রূপসপুর গ্রামের বুধো মোড়লের ছেলে।
মাহির দায়ান আমিন বলেন, ‘কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে মাহাতাব মোড়ল ৮৫ শতক কৃষিজমি থেকে মাটি কেটে মাছের ঘের তৈরি করছেন। এ ছাড়া তিনি সরকারি ৫০ শতক রাস্তা দখলে নিয়ে মাটি কেটে ঘের সম্প্রসারণ করেছেন—এমন অভিযোগ আমরা স্থানীয়দের মাধ্যমে পেয়েছি। গতকাল শনিবার হরিহরনগর ইউনিয়ন ভূমি কর্মকর্তা তাঁকে নোটিশের মাধ্যমে মাটি কাটা বন্ধ করার অনুরোধ জানান। কিন্তু তাতে কান না দিয়ে শনিবার রাতভর মাটি কাটার কাজ চালিয়েছেন মাহাতাব, যা আজ রোববার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা পর্যন্ত চলমান ছিল।’
এই দুই অপরাধে আজ রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মাহাতাব মোড়লকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। এ সময় আসামির পরিবার ভ্রাম্যমাণ আদালতের কাছে ক্ষতিগ্রস্ত সরকারি রাস্তা নিজ খরচে সংস্কার করে দেওয়ার অঙ্গীকার করেছেন বলে জানান মাহির দায়ান আমিন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে