যশোরে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে চার বছরের এক শিশু চুরির অভিযোগ উঠেছে। পুলিশের সহায়তায় শিশুটিকে তাঁর অভিভাবকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। নাইমুল হাসান তাসফিয়ান নামের শিশুটি শহরতলির শেখহাটি এলাকার আকিদ হোসেন শিমুলের ছেলে। শিশু চুরির অভিযোগে অভিযুক্ত এক নারীকে আটক করা হয়েছে।
শিশু তাসফিয়ানের বাবা আকিদ হাসান জানান, শনিবার বিকেলে শিশুটি শেখহাটি শফিয়ার রহমান মডেল একাডেমির সামনে খেলা করছিল। একপর্যায়ে সে নিখোঁজ হয়। রাত সাড়ে আটটার দিকে খবর আসে শহরের বকচরে এলাকাবাসী সন্দেহের বশে আমেনা খাতুন ওরফে মুক্তাকে এক শিশুসহ আটক করেছে। পরে সেখানে গিয়ে তিনি নিজ সন্তানকে শনাক্ত করেন।
যশোর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) শেখ তাসমিম আলম বলেন, রাত সাড়ে আটটার দিকে বকচর এলাকাবাসী আমেনা খাতুনকে সন্দেহ করেন। এ সময় তাঁরা জেরা করলে অসংলগ্ন কথা বলেন আমেনা। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। এর আগেই শিশুটির পিতা কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সব মিলিয়ে খোঁজ খবর নিয়ে আমরা শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করি।
শেখ তাসমিম আলম আরও বলেন, অভিযুক্ত আমেনা খাতুনকে আটক করা হয়েছে। তিনি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার শাহাপুর গ্রামের বিল্লাল হোসেন ওরফে হাফিজুরের স্ত্রী। আমেনা যশোর শহরের বারান্দিপাড়া এলাকায় ভাড়া থাকেন।

নীলফামারীর সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল থেকে শামীমা আকতার (২৩) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শামীমা সৈয়দপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও গোলাহাটের বাসিন্দা শেখ সোহাগের স্ত্রী।
৪ মিনিট আগে
‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড পাবে না। যারা আজকের মিটিংয়ে আসেনি, তাদের ছবি তুলে রাখুন।’ পটুয়াখালীর দশমিনা উপজেলার বিএনপির সদস্যসচিব মো. শাহ্ আলম শানু এক ইফতার মাহফিলে এসব কথা বলেছেন।
৬ মিনিট আগে
মনে রাখতে হবে, ঈদ উপলক্ষে মাত্র দুই-তিন দিনে দেড় কোটি লোক ঢাকা ছাড়ছে। তাদের যাত্রাটা স্বস্তিদায়ক করা চ্যালেঞ্জিং। প্রধানমন্ত্রীর নির্দেশে যে প্রস্তুতি আমরা নিয়েছি, তাতে আমরা নিশ্চিত যে যাত্রীরা স্বস্তিতে আরামদায়ক যাত্রার মাধ্যমে স্বজনদের কাছে যাবে।
১১ মিনিট আগে
মেহেরপুরের গাংনীতে পানিতে ডুবে দুই শিশু মারা গেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার মাইলমারী গ্রামে বাড়ির পাশে একটি ডোবার পানিতে ডুবে এ দুর্ঘটনা ঘটে। শিশুরা হলো উপজেলার মাইলমারী গ্রামের আকাশ আলীর ছেলে ইউসুফ আলী (৪) ও তার প্রতিবেশী আব্বাস আলীর ছেলে আদিব হাসেন (৩)।
২৪ মিনিট আগে