
‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না। যারা আজকের মিটিংয়ে আসেনি, তাদের ছবি তুলে রাখুন।’ পটুয়াখালীর দশমিনা উপজেলার বিএনপির সদস্যসচিব মো. শাহ্ আলম শানু এক ইফতার মাহফিলে এসব কথা বলেছেন। তাঁর এই বক্তব্য গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা সমালোচনার মুখে পড়ে।
এর আগে গত বুধবার দশমিনা উপজেলায় বিএনপি আয়োজিত চরবোরহান ইউনিয়নে একটি ইফতার পার্টিতে বিএনপি নেতা শাহ্ আলম দলীয় নেতা-কর্মী ও সাধারণ ভোটারদের উদ্দেশে এসব কথা বলেন।
স্থানীয় সচেতন বাসিন্দারা বলছেন, ফ্যামিলি কার্ড কিংবা কৃষক কার্ড সরকারি বা জনকল্যাণমূলক সুবিধার আওতায় পড়ে। এগুলো কোনো রাজনৈতিক দলের প্রতি আনুগত্যের ভিত্তিতে দেওয়া হবে না। যদি তা বলা হয়, সেটা হবে অনাকাঙ্ক্ষিত ও গণতান্ত্রিক চর্চার পরিপন্থী। বিএনপি নেতার বক্তব্য সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও উদ্বেগ সৃষ্টি করতে পারে। রাজনৈতিক মতভেদ থাকলেও নাগরিকদের মৌলিক অধিকার বা সরকারি সুবিধা পাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের বাধা বা হুমকি দেওয়া উচিত নয়।
এদিকে বিএনপির কয়েকজন নেতা-কর্মী দাবি করছেন, শাহ্ আলমের বক্তব্যটি হয়তো আবেগের বশে বলা হয়েছে বা ভিন্নভাবে ব্যাখ্যা করা হচ্ছে। তবে বিরোধীমতের নেতা-কর্মীরা বলছেন, একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতার এমন মন্তব্য গণতান্ত্রিক সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্রি আজকের পত্রিকাকে বলেন, ‘এ ধরনের বক্তব্য আমি শুনিনি। যদি বলে থাকেন, তা কোনো সাংগঠনিক বক্তব্য হতে পারে না। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দেওয়া হবে সঠিক ব্যক্তিদের, যারা কিনা তা পাওয়ার উপযুক্ত। আমি এ ঘটনার বিষয়ে জানার চেষ্টা করছি।’
নিজের বক্তব্যের সমর্থনে দশমিনা উপজেলা বিএনপির সদস্যসচিব শাহ্ আলম শানু বলেন, ‘আমি বলেছি, যারা সন্ত্রাস-চাঁদাবাজি করবে, চর দখল করবে, যারা মাদক বিক্রি করবে, তারা এই সুবিধা পাবে না। কিছু লোক আমার বক্তব্যকে এডিট করে প্রচার করেছে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে