যশোরের ঝিকরগাছা থানার দুই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। দোকান থেকে ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দের পর অভিযুক্ত ব্যক্তির থেকে আর্থিক সুবিধা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগে তাঁদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন ঝিকরগাছা থানার উপপরিদর্শক (এসআই) রাজু ও সহকারী উপপরিদর্শক (এএসআই) ওয়ালিদ। আজ বৃহস্পতিবার তাঁদের থানা থেকে প্রত্যাহার করা হয়।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যাড অপস) আবুল বাশার আজকের পত্রিকাকে বলেন, ঝিকরগাছা থানা-পুলিশের দুই কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তাঁদের জবাব সন্তোষজনক না হওয়ায় আজ তদন্ত শেষে মৌখিকভাবে ওই দুই কর্মকর্তাকে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করার নির্দেশ দেন পুলিশ সুপার রওনক জাহান।
থানা সূত্রে জানা গেছে, ১৫ আগস্ট শার্শা ও ঝিকরগাছা থানা-পুলিশ নাভারণ পুরোনো বাজারের ইলেকট্রনিকস ব্যবসায়ী সাইফুলের দোকানে অভিযান চালিয়ে ৫৩টি ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ করে। তবে অভিযোগ ওঠে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি লেন্টুর মধ্যস্থতায় পুলিশ মোটা অঙ্কের টাকা ও দুটি ফোন হাতিয়ে নিয়ে সাইফুলকে ছেড়ে দেয়।
এরপর গত রোববার দুপুরে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ সার্কেলের নেতৃত্বে গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা পুনরায় সাইফুলের দোকানে অভিযান চালান। এ সময় সাইফুলকে আটক করা হয় এবং তাঁর স্বীকারোক্তি অনুযায়ী বাড়ি থেকে ৪৪টি ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ করা হয়। পরে আটক সাইফুলকে আদালতে সোপর্দ করা হলে তিনি চোরাই মোবাইল ফোন বিক্রির কথা স্বীকার করে জবানবন্দি দেন।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী বলেন, ‘থানার ওই দুই পুলিশ কর্মকর্তা দোকানে গিয়ে কেন ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ করতে পারেননি এবং অসৎ উপায় অবলম্বন করে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ ওঠায় তাঁদের দুজনের কাছে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়। শুনেছি, পুলিশ সুপারের কার্যালয় থেকে তাঁদের প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। তবে আমার কাছে এখনো চিঠি আসেনি।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে