
যশোরের কেশবপুরে গৌরী রানীর (৭৫) নামে এক বৃদ্ধার রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে কেশবপুর পৌরসভার সাহাপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় বৃদ্ধার মেয়ে দীপ্তি অধিকারীকে (৫০) আটক করা হয়েছে। আটক দীপ্তি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে।
নিহত গৌরী রানী সাহাপাড়া এলাকার মৃত কালিপদ অধিকারীর স্ত্রী। অভিযুক্ত দীপ্তি মনিরামপুরের নাগরঘোপ এলাকার মৃত তরুণ অধিকারীর স্ত্রী।
এলাকাবাসী জানায়, কয়েক দিন আগে শ্বশুরবাড়ি থেকে মা গৌরী রানীর বাড়িতে আসেন দীপ্তি। আজ মঙ্গলবার সকালে দীপ্তিকে শ্বশুরবাড়িতে নেওয়ার জন্য তাঁর দেবর পবিত্র অধিকারী (৫৬) গৌরী রানীর বাড়িতে আসেন। এ সময় তিনি বাড়ির দোতলায় উঠে দেখেন গৌরী রানী মৃত অবস্থায় পড়ে রয়েছে। দীপ্তি অধিকারী পাশের বাথরুমে বিবস্ত্র অবস্থায় বসে আছেন। মরদেহের পাশেই তরকারি কাটার বঁটি পড়েছিল। ধারণা করা হচ্ছে, গতকাল সোমবার রাতে দীপ্তি বঁটি দিয়ে মায়ের কপাল ও মাথার পেছনে আঘাত করেন। এতে রক্তক্ষরণে তিনি ঘটনাস্থলেই মারা গেছেন।
এ ব্যাপারে কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করাসহ বৃদ্ধার মেয়ে দীপ্তি অধিকারীকে আটক করা হয়েছে। আটক দীপ্তি অধিকারী একজন মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে