
যশোরের মনিরামপুরে বিভিন্ন ব্র্যান্ডের কোম্পানির নকল পণ্য মজুত ও বিক্রয়ের অভিযোগে তরুণ কুমার নামে এক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র্যাব।
গতকাল বৃহস্পতিবার বিকেলে র্যাব-৬ যশোরের একটি দলকে সঙ্গে নিয়ে ভোক্তা অধিকার, যশোর কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামান ওই ব্যবসায়ীর দত্তকোনা এলাকার বাড়িতে এ অভিযান চালান। এ সময় বাড়িতে দেশি-বিদেশি বিভিন্ন নামীদামি কোম্পানির নকল পণ্য রাখা ও বিক্রির অভিযোগে তরুণ কুমারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে বিপুল পরিমাণ ভেজাল প্রসাধনীও নষ্ট করা হয়।
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান বলেন, র্যাব-৬, যশোর টিমের কাছে গোপন অভিযোগ ছিল তরুণ কুমার নিজের বাড়িতে দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের কোম্পানির নকল প্রসাধনী, মেহেদি, নারিকেলের তেল মজুত করে বাজারজাত করেন। এই অভিযোগের ভিত্তিতে র্যাবকে সঙ্গে নিয়ে তরুণ কুমারের দত্তকোনা বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানকালে দেখা গেছে, তরুণের বাড়িতে সংরক্ষণ করা বিভিন্ন ব্র্যান্ডের অধিকাংশ পণ্যের গায়ে উৎপাদনকারী কোম্পানির নাম নেই। তরুণের বাজারজাত করা এসব ভেজাল পণ্য ব্যবহার ভোক্তার ত্বকের জন্য হুমকিস্বরূপ।
সেলিমুজ্জামান বলেন, ‘অভিযানকালে দেখা গেছে, তরুণের হেফাজতে থাকা প্যারাসুট বেলী ফুল নারিকেলের তেল, বিভিন্ন পারফিউম, শাহাজাদী ও কাশ্মীরি মেহেদির মোড়কের গায়ে উৎপাদিত কোম্পানির নাম নেই। আমরা ভেজাল পণ্যগুলো নষ্ট করে দিয়ে তরুণ কুমারকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করেছি।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে