
বিএনপি হরতালের কর্মসূচি দিলে নেতা-কর্মীদের আড়াই হাতের বাঁশের লাঠি নিয়ে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের মনিহার এলাকায় জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।
যশোর জেলা শ্রমিক লীগ সমাবেশের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি (একাংশ) সাইফুর রহমান।
শহিদুল ইসলাম মিলন বলেন, ‘২০১৪ সালের নির্বাচনে আমরা কোয়ার্টার ফাইনাল খেলেছি, ’১৮ সালে খেলেছি সেমিফাইনাল। আর ’২৪ সালে খেলব ফাইনাল। এমন খেলা করব, জীবনে বিএনপি আর এই বাংলাদেশে কথা বলতে পারবে না। একটিবারের মতো এ দেশে রাজনীতি করতে পারবে না। বিএনপি ভয় দেখায়, তারা ভোট করবে না। আওয়ামী লীগ তাদের (বিএনপি) কখনো ভোট করতে সাধে না।’
’১৪ সালের ভোটের ট্রেন ফেল করেছিল। ’১৮ সালে উঠতে যেয়ে ধাক্কা খেয়ে ট্রেন থেকে পড়ে গিয়েছিল। এবার উঠতে যেয়ে চাকার তলে পড়ে যাবেন। আর জীবন নিয়ে ফিরে আসতে পারবে না। আমি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের নেতা-কর্মীদের বলতে চাই, ‘আপনারা আড়াই হাতের বাঁশের লাঠি তৈরি করবেন।’ বিএনপি-জামায়াত অবরোধ, হরতাল ও অগ্নি-সন্ত্রাস করতে আসলে আওয়ামী লীগের লোকজন মিলে বাঁশের লাঠি দিয়ে বাংলাদেশের মাটি থেকে তাদের উৎখাত করে বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হবে।
আর যেসব নেতা-কর্মী জীবিত থেকে যাবে; তাদের পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে। এ সময় দলের ভেতরে কেউ যদি ষড়যন্ত্র করে তাদেরও লাঠিপেটা করে দল থেকে বের করে দেওয়ার হুঁশিয়ারি দেন।
জামায়াত-বিএনপি এখন থেকে কোথাও মুখ খুললে পিটুনি দিতে নেতা-কর্মীদের নির্দেশনা দিয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপি বলেন, ‘দেশে যখন শান্তি বিরাজ করছে, তখন জামায়াত-বিএনপি শান্তি বিনষ্ট করতে লেলিয়ে দিচ্ছে তাদের সন্ত্রাসী বাহিনী। আমরা যখন ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলি, তখন আমাদের নামের তালিকা তৈরি করছে। ক্ষমতায় এসে আওয়ামী লীগে এই নেতাদের হত্যা করবে। আপনারা ভাবুন, রাষ্ট্রক্ষমতায় নেই—এতে আমাদের হত্যা করার তালিকা করছে। ক্ষমতায় আসলে তারা (বিএনপি) কী করবে ভাবুন একটু! এ কারণেই আমাদের সিদ্ধান্ত নিতে হবে, এবার এই জামায়াত-বিএনপিকে আর আগুন-সন্ত্রাসী করতে দেওয়া হবে না। এবার আর কোনো খেলাধুলা হবে না; এবার ওদের সঙ্গে হবে লড়াই। এ লড়াই করেই এই দেশ থেকে তাদের বিতাড়িত করা হবে।’
শাহীন চাকলাদার বলেন, এই সমাবেশ থেকে নেতা-কর্মীদের বলতে চাই, দলের ভেতরে একজন আরেকজনকে নিয়ে সমালোচনা করবেন না। বরং জামায়াত-বিএনপি এখন থেকে কোথাও মুখ খুললে তাদের পিটুনি দেওয়ার প্রস্তুতি নেন।
সভায় আরও বক্তব্য দেন জেলা শ্রমিক লীগের সহসভাপতি আজিজুল আলম মিন্টু, যশোর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলমগীর কবির সুমন, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ন কবির তুহিন, শার্শা উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক আবুল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবল শাহী প্রমুখ।

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়েছে। গত শনিবার বিকেল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরের ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম...
৬ মিনিট আগে
অবৈধভাবে বাফার গোডাউনের টেন্ডার নিয়ে সার সিন্ডিকেটের চেষ্টা করায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী শ্রমিক লীগের নেতারা। আজ সোমবার দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট বাফার গোডাউনের সামনে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
১৪ মিনিট আগে
বাগেরহাটের ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় কৌশিক দেবনাথ (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ফকিরহাট ফায়ার সার্ভিস মোড় এলাকায় বাগেরহাট-রূপসা আন্তজেলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
২৬ মিনিট আগে
বরিশালে আদালতের কক্ষে ভাঙচুর ও বিচারককে হেনস্তা মামলায় জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ বিএনপিপন্থী ১১ জন আইনজীবী জামিন পেয়েছেন। একই মামলার আরেক আসামি নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের এপিপি মিজানুর রহমানকে আদালত কারাগারে পাঠিয়েছেন।
৩১ মিনিট আগে