যশোরের বাঘারপাড়া উপজেলায় নির্মাণাধীন একটি স্কুল ভবনের কাজ পরিদর্শনে গিয়ে স্থানীয় কয়েকজনের কাছে প্রকৌশলী আবু সুফিয়ান লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গত ২৮ এপ্রিল উপজেলার খলশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িতন ব্যক্তিদের বিচারের দাবিতে গত মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ১৫ ঠিকাদার। জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় না আনলে তাঁরা কর্মসূচি দেওয়ার ঘোষণাও দিয়েছেন।
অভিযোগে বলা হয়, খলশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণকাজ চলমান রয়েছে। সেখানে জানালার নিচে কিছু জায়গায় নিম্নমানের জিনিসপত্র ও রডের জায়গায় বাঁশের চটা দিয়ে ঢালাই কাজ হয়েছে—এমন অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। বিষয়টি নিয়ে এলজিইডির উচ্চপর্যায়ের কর্মকর্তাদের নিয়ে তদন্তে যান উপজেলা প্রকৌশলী আবু সুফিয়ান। পরিদর্শন টিম খলশী এলাকায় গেলে স্থানীয় আক্তার হোসেন ও কাশেম আলী পরিকল্পিতভাবে উপজেলা প্রকৌশলী ও পরিদর্শন টিমকে হুমকি দেন এবং নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার ভয় দেখান। এ সময় তাঁরা তাঁদের লাঞ্ছিত করেন। ঠিকাদারেরা অভিযোগ করেছেন, কাজের মান নিয়ে প্রশ্ন থাকলে সরকারি নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। কিন্তু তা নিয়ে সন্ত্রাসী আচরণ ও হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
উপজেলা প্রকৌশলী আবু সুফিয়ান জানান, বিভিন্ন প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও চলতি বছরের জানুয়ারিতে প্রায় ৯৪ লাখ ৯১ হাজার টাকা ব্যয়ে খলশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণকাজ শুরু হয়। মাত্র তিন মাসে ভবনের মূল কাঠামোর কাজ শেষ করা হয়েছে। তিনি জানান, গুণগত মানের সঙ্গে কখনো আপস করা হয়নি। যেসব জায়গায় ত্রুটি দেখা গেছে, তা চিহ্নিত করে ভেঙে ফেলা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার বলেন, ‘অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তের জন্য থানার ওসিকে চিঠি দেওয়া হয়েছে। পরিদর্শনে যাওয়া সরকারি কর্মকর্তাদের গালিগালাজ ও লাঞ্ছিত করা দণ্ডনীয় অপরাধ। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে