
যশোরে এক মানবিক অভিযান চালিয়ে এক বিড়ালের প্রাণ বাঁচালেন ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রায় ৩০ ফুট উঁচু খেজুরগাছে অন্তত চার ঘণ্টা ধরে আটকে পড়ে বিড়ালটি। পরে ফায়ার সার্ভিস এসে অক্ষত অবস্থায় উদ্ধার করে প্রাণীটিকে। আজ মঙ্গলবার দুপুরে যশোর সদর উপজেলার আরবপুর জামতলা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, সকালে বিড়ালটি কোনোভাবে একটি উঁচু খেজুরগাছে উঠে পড়ে। কিন্তু ওপরে ওঠার পর আর নিচে নামতে পারছিল না প্রাণীটি। নামতে না পেরে গাছ থেকে অনবরত ডাকাডাকি করতে থাকে বিড়ালটি। তার এই অসহায় আর্তনাদ শুনে স্থানীয় বাসিন্দাদের মাঝে উদ্বেগ ও মায়ার সৃষ্টি হয়। এলাকাবাসী প্রথমে নিজেদের মতো করে বিড়ালটিকে নামানোর চেষ্টা করেন, কিন্তু গাছটি অতিরিক্ত উঁচু হওয়ায় তাঁরা ব্যর্থ হন। পরে দুপুরে বিড়ালটির কষ্ট দেখে ফায়ার সার্ভিসকে জানানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। তারা তাদের বিশেষ মই ও সরঞ্জাম ব্যবহার করে উদ্ধার অভিযান শুরু করে। বেশ কিছুক্ষণ চেষ্টার পর বেলা ২টার দিকে বিড়ালটিকে সম্পূর্ণ অক্ষত ও নিরাপদ অবস্থায় নিচে নামিয়ে আনা সম্ভব হয়। বিড়ালটি নিচে নামানোর পর স্থানীয় উৎসুক জনতার মাঝে স্বস্তি ফিরে আসে।
ফায়ার সার্ভিসের টিম লিডার রেজাউল ইসলাম এ ধরনের অভিযানকে কর্তব্য হিসেবে অভিহিত করেছেন।

প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
২৬ মিনিট আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
৩৬ মিনিট আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২ ঘণ্টা আগে