
যশোর সীমান্তে অভিযান চালিয়ে গত এক বছরে ৮৫ কোটি ৭২ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ১৬৫ জন চোরাকারবারিকে ধরা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে বেনাপোল সদর বিজিবি ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে ৪৯ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লা সিদ্দিকী এসব তথ্য জানান।
জব্দ পণ্যের মধ্যে ২৩ কেজি সোনা, ৭০ কেজি ৫০০ গ্রাম রুপা, দুটি আগ্নেয়াস্ত্র, ১০০ রাউন্ড গুলি, ৪০ হাজার মার্কিন ডলার, ১ লাখ ১০ হাজার সৌদি রিয়াল, ২ হাজার ৬৭৪ বোতল মাদক, হেরোইন ৫০০ গ্রাম, ইয়াবা ৪ হাজার ২৭ পিস, ফেনসিডিল ১ হাজার ২৬০ বোতল, গাজা ৩৫৯ কেজি ও ৬৬ হাজার ১৪৭ পিস ওষুধপত্র রয়েছে।
সংবাদ সম্মেলনে ৪৯ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে নিরাপদ করতে গোপালগঞ্জ, নড়াইল ও যশোর জেলার ১৬টি উপজেলার ১১টি সংসদীয় আসনে মোট ২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। এর মধ্যে সীমান্তবর্তী দুটি উপজেলায় বিজিবি এককভাবে এবং অন্যান্য উপজেলায় সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও আনসার সদস্যদের সঙ্গে যৌথভাবে দায়িত্ব পালন করবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে